৪ সেকেন্ডে একটি বিক্রি হয় যে স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দেড় মাসে ১০ লাখ ইউনিট পিস বিক্রি হয়েছে ফোনটি। এ হিসেবে প্রতি চার সেকেন্ডে বিক্রি হয়েছে একটি করে স্মার্টফোন। চীনের স্মার্টফোন নির্মাতা শিয়াওমির রেডমি নোট ফোর ফোনটি ভারতে ৪৫ দিনে বিক্রির ক্ষেত্রে এমন রেকর্ড গড়েছে।


এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১৬ সালে শিয়াওমি ভারতে ১০০ কোটি রুপি আয় করেছে। আজ মঙ্গলবার কোম্পানিটি ঘোষণা করল ৪৫ দিনে ৯ হাজার ৯৯৯ রুপির রেডমি নোট ফোর সেটটি ১০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। ২৩ জানুয়ারি ভারতের বাজারে প্রথম ফোনটির বিক্রি শুরু হয়। তাদের প্রথম তিন মাসে আড়াই লাখ সেট বিক্রির লক্ষ্য ধার্য ছিল।

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি যে তথ্য দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, বিক্রির ক্ষেত্রে ভারতের দ্রুততম স্মার্টফোন হলো রেডমি নোট ফোর মডেলটি। সংস্থাটিও বলছে, প্রতি চার সেকেন্ডে তাদের একটি করে ফোন বিক্রি হয়েছে।

.
.

জানুয়ারিতে যেদিন রেডমি নোট ফোর ফোনটি ভারতের বাজারে ছাড়া হয়, সেদিন মাত্র ১০ মিনিটে ২ লাখ ৫০ হাজার ইউনিট ফোন বিক্রি হয়ে যায়। পূর্বেই অনলাইনে বুকিং থাকার এমনটা হয়েছে। আগামীকাল বুধবার থেকে আবারও এই ফোন বিক্রি শুরু হবে। এদিকে রেডমিকে টেক্কা দিতে লেনোভো তাদের মোটো জি ফাইপ প্লাস ফোন ভারতে ছাড়তে যাচ্ছে।

রেডমি নোট ফোর মডেলের টু জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি-সংবলিত ফোনের দাম ৯ হাজার ৯৯৯ রুপি, থ্রি জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরির যুক্ত ফোনে দাম ১০ হাজার ৯৯৯ রুপি, ফোর জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল মেমোরির যুক্ত ফোনের দাম ১২ হাজার ৯৯৯ রুপি। ফোনটি গোল্ড, গ্রে, ব্ল্যাক ও সিলভার রঙের পাওয়া যায়।