৪ স্মার্টফোনের কোনটা কেমন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৭ এবং গ্যালাক্সি এস৭ এজ যে এখন পর্যন্ত প্রকাশিত স্যামসাংয়ের সেরা স্মার্টফোন, সে তো জানা কথা। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে অন্য নির্মাতাদের সঙ্গে টিকে থাকার জন্য তা কতটুকু উপযুক্ত, সেটাই বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য অবশ্য খুব একটা বেগ পেতে হবে না। তুলনামূলক একটা চিত্র দেখলেই বোঝা যাবে। এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেই বড় প্রতিযোগী হিসেবে এলজি জি ৫ উন্মুক্ত করা হয়েছে, সঙ্গে গুগলের নেক্সাস ৫ এবং অ্যাপলের আইফোন ৬ এস প্লাস যোগ করে একটা তুলনামূলক চিত্র দেখানো হলো।

গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ
গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ

গ্যালাক্সি এস ৭ এবং এস ৭ এজ
৫.১ ইঞ্চি পর্দার এস ৭ এবং ৫.৭ ইঞ্চি পর্দার এস ৭ এজ তৈরিতে ধাতব পদার্থ এবং কাচ ব্যবহার করা হয়েছে। দুটি ফোনেই কোয়াড এইচডি পর্দা। অ্যান্ড্রয়েড মার্শমেলো চালিত স্মার্টফোনটিতে ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৪ গিগাবাইট র্যা ম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি, ১২ মেগাপিক্সেল ব্যাক এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

এলজি জি৫
এলজি জি৫

এলজি জি৫
স্মার্টফোনটিতে ৫.৩ ইঞ্চি কোয়াড এইচডি পর্দা, অ্যান্ড্রয়েড মার্শমেলো, ধাতব শরীর, ৪ গিগাবাইট র্যা ম, ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি এবং ২৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সামনের ক্যামেরা আছে। অতিরিক্ত মেমোরি কার্ড যোগ করার সুযোগ আছে স্মার্টফোনটিতে।

আইফোন ৬ এস প্লাস
আইফোন ৬ এস প্লাস


৫.৫ ইঞ্চি ফুল এইচডি পর্দার আইফোন ৬ এস প্লাস ১৬,৬৪ ও ১২৮ গিগাবাইটের তিনটি সংস্করণে বাজারে ছাড়া হয়। এতে ২ গিগাবাইট র্যা ম, ধাতব শরীর, আইওএস ৯.২, ২৭৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ১২ মেগাপিক্সেল ব্যাক এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এতে মেমোরি কার্ড যোগ করার সুযোগ নেই।
সূত্র: ম্যাশেবল