৪.৫ জির ঘোষণা দিল হুয়াউয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের বার্সেলোনায় ২ মার্চ থেকে শুরু হচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। এ আয়োজন উপলক্ষে চীনের ইলেকট্রনিক ও নেটওয়ার্ক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে নতুন প্রযুক্তির ঘোষণা দিয়েছে। হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আরও উন্নত সংযোগ সুবিধার বিশ্ব তৈরির লক্ষ্যে রিয়েল টাইম, অন ডিমান্ড, অল অনলাইন, ডু ইট ইয়োরসেলফ ও সোশ্যাল বা সংক্ষেপে ‘আরওএডিএস’ পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
হুয়াউয়ের নির্বাহী পরিচালক রিয়ান কিং জানিয়েছেন, মোবাইল ইন্টারনেটের দ্রুত ব্যবহার বাড়তে থাকায় গ্রাহকদের চাহিদার পরিবর্তন ঘটছে। এখন আরওএডিএস বাস্তবায়নের সময়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হুয়াউয়ের ৪.৫ জি ও নিরাপদ নগর সেবা। ৪.৫ জি হচ্ছে একটি নতুন ধারণা ও এলটিইর নতুন একটি সংস্করণ।
হুয়াউয়ের নিরাপদ নগর সেবা সুবিধাতে রয়েছে বিশ্বব্যাপী উচ্চক্ষমতাসম্পন্ন ব্রডব্যান্ড নেটওয়ার্ক, যার সঙ্গে যুক্ত হয়েছে হাই ডেফিনেশন ক্যামেরা, সেন্সর এবং ক্লক প্রোটেকশন। এই সলিউশনের সঙ্গে আরও রয়েছে পৃথিবীর প্রথম এলটিই মাল্টিমিডিয়া ট্র্যাকিং সিস্টেম, যা একাধিক পক্ষের মধ্যে সংকটকালীন মুহূর্তে সংকেত প্রদানে সহায়তা করবে। এ ছাড়া এই সুবিধার মধ্যে থাকবে ভিডিও ক্লাউড, ইন্টেলিজেন্ট অ্যানালাইসিস, ভিডিও কনফারেন্সিং এবং ভয়েজ ট্র্যাকিং সিস্টেম।