৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে উবুন্টু-বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্ত সফটওয়্যার ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সার্বিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে সেমিনার, কর্মশালা ইত্যাদি পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টুর প্রশিক্ষণ কর্মশালা। দিনব্যাপী এ কর্মশালায় উবুন্টুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। যোগাযোগ: ০১৬৭৪৯৫৬৭৩৩। —বিজ্ঞপ্তি