৫জি নিয়ে হুয়াউয়ে-সিংটেলের যৌথ উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০২০ সালনাগাদ চালু হবে ৫জি
২০২০ সালনাগাদ চালু হবে ৫জি

৫জি বা পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক নিয়ে এগিয়ে চলেছে গবেষণা। চীনের তথ্য-প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে এবং সিঙ্গাপুরের টেলিকম সেবাদাতা সিংটেল যৌথ উদ্যোগে ৫জি নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে। আইএএনএস জানিয়েছে, ২০ নভেম্বর এই যৌথ উদ্যোগের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।
মোবাইল ব্রডব্যান্ড প্রযুক্তি নিয়ে কাজ করার জন্য হুয়াউয়ে ও সিংটেল চীনের সাংহাইয়ে একটি গবেষণা হাব গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছে।
হুয়াউয়ের পণ্য ও সেবা বিভাগের প্রেসিডেন্ট রায়ান ডিংক বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, সংযোগ-সুবিধার এই বিশ্ব গড়ে তুলতে ৫জি হবে চূড়ান্ত প্ল্যাটফর্ম যা নতুন উদ্ভাবন, নতুন উদ্যোগ ও সম্ভাবনা সৃষ্টি করবে।
২০২০ সালনাগাদ বাণিজ্যিকভাবে ৫জি চালু হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। ২০১৮ সাল পর্যন্ত ৫জি নিয়ে গবেষণার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করার পরিকল্পনা করেছে চীনা সরকার। 
এখনকার নেটওয়ার্কের চেয়ে হাজার গুণ দ্রুতগতির হবে ৫জি নেটওয়ার্ক।