৫০ লাখ আকাশ কিনছে ভারত সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে সস্তা ট্যাবলেট কম্পিউটার আকাশ এবার ভারতের বাজারে আসছে। ভারত সরকার উচ্চশিক্ষাপড়ুয়াদের এই আকাশ ট্যাবলেট কম্পিউটার বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রথম পর্যায়ে এক লাখ আকাশ ট্যাবলেট কম্পিউটার কেনার অর্ডার দেওয়া হয়। এ ছাড়া আরও ১০ লাখ আকাশ ক্রয়ের এক প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাঠিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়। গত বছর মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এক লাখ আকাশ ক্রয়ের এক অর্ডার দিয়েছিল উৎপাদনকারী সংস্থা ডেটা উইন্ডকে। সেই এক লাখ ট্যাবলেট কম্পিউটার আগামী মাসে আসছে মন্ত্রকের হাতে। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল ঘোষণা দিয়েছেন এ বছরই ৫০ লাখ আকাশ কিনবে মন্ত্রণালয়। প্রসঙ্গত, আকাশের দাম ধরা হয়েছে তিন হাজার রুপি। এটি তৈরি করেছে যুক্তরাজ্যের ডেটা উইন্ড। —অমর সাহা, কলকাতা