৫০ হাজারের নিচে ডিএসএলআর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেলফি আর স্মার্টফোনের যুগে ডিএসএলআর বা ডিজিটাল সিঙ্গেল-লেন্স রিফ্লেক্স ক্যামেরার আকর্ষণ িক হারিয়ে যেতে বসেছে? রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ‘না’ বোধক উত্তরই পাওয়া গেল৷ মানে ডিএসএলআরের চাহিদাও কম নয়৷ বিশেষ করে ৫০ হাজার টাকা দামের মধ্যে ক্যামেরার চাহিদা সবচেয়ে বেশি৷ বসুন্ধরা সিটি শপিং মলের ক্যামেরা হাউসের স্বত্বাধিকারী শহিদুল হক জানান, শৌখিন আলোকচিত্রীদের আগ্রহ থাকে ডিএসএলআরের প্রাথমিক মডেলগুলোর দিকে৷ যেসবের দাম ৫০ হাজার টাকার নিচে৷ এসব ক্যামেরার প্রতি তরুণদের আলাদা ঝোঁকও দেখা যায়৷
বাজারে বর্তমানে ৫০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের অনেক মডেলের ডিএসএলআর ক্যামেরা পাওয়া যাচ্ছে৷ সেসবের খোঁজ থাকছে আজ৷
ক্যানন: বৈচিত্র্যময় অসংখ্য লেন্স ব্যবহারের সুবিধার কারণে ক্রেতাদের কাছে ক্যানন ক্যামেরার চাহিদা বেশ৷ ক্যাননের ১২.৬ মেগাপিক্সেল রেজ্যুলুশনের ১৮-৫৫ মিলিমিটার (মিমি) লেন্সসহ ইওএস ১১০০ডি ক্যামেরার দাম ২৮ হাজার ৫০০ টাকা৷ এই ক্যামেরায় ২.৭ ইঞ্চির মনিটর আছে৷ ১৮.১ মেগা পিক্সেলের ৩ ইঞ্চি টিএফটি মনিটরের ১২০০ডি ক্যামেরার দাম পড়বে ৩৯ হাজার ৫০০ টাকা৷ ১৮ মেগাপিক্সেলের ৬০০ডি ক্যামেরার দাম ৪১ হাজার টাকা৷

নাইকন: নাইকনের ১৪.২ মেগাপিক্সেল ১৮-৫৫ মিমি ডি৩১০০ ক্যামেরার দাম ৩২ হাজার ৫০০ টাকা৷ ২৪.২ মেগাপিক্সেলের ডি৩২০০ ও ১৬.২ মেগাপিক্সেলের ডি৫১০০ ক্যামেরার দাম ৩৯ হাজার টাকা৷ ২৪.১ মেগাপিক্সেলের ডি৫২০০ ক্যামেরার দাম পড়বে ৪৫ হাজার টাকা৷

.
.

অন্যান্য: বাজারে সনির ক্যামেরাগুলোর বেশ দাম৷ ৫০ হাজার টাকার মধ্যে সনি আলফা এ৫৮ ক্যামেরা কিনতে পাওয়া যায়৷ ২০.১ মেগাপিক্সেলের এই ক্যামেরার দাম পড়বে ৪৫ হাজার টাকা৷
এ ছাড়া ফুজিফিল্মের ডিজিটাল এসএলআর ক্যামেরা কিনতে পারেন৷
লেন্স ও অন্যান্য: ক্যামেরা কিনলেই হয় না, সঙ্গে আরও কিছু অনুষঙ্গ কেনাও জরুির৷ ক্যামেরা, লেন্স বহনের জন্য ব্যাগ কিনতে পাবেন ব্র্যান্ড ভেদে দুই হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকার মধ্যে৷ ডিএসএলআর ক্যামেরার জন্য ব্র্যান্ড ভেদে মেমরি কার্ড কিনতে পারেন দুই হাজার টাকার মধ্যে৷ লেন্সের জন্য ইউভি ফিল্টার কিনতে পারেন ৫০০ থেকে ৮০০ টাকার মধ্যে৷ এ ছাড়া ক্যামেরা নিয়মিত পরিষ্কারের অনুষঙ্গ পাবেন ৬০০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে৷
কোথায় পাবেন: রাজধানী ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, বসুন্ধরা সিটি শপিং মল, স্টেডিয়াম মার্কেট, চট্টগ্রামের সানমার ওশান সিটি, জিইসি মোড়সহ দেশের বিভিন্ন প্রযুক্তিপণ্য বিক্রেতাদের কাছে পাওয়া যাবে ডিএসএলআর ক্যামেরা ও এর নানা অনুষঙ্গ৷