৫০০তম অগ্ন্যুৎপাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের অতি জীবন্ত আগ্নেয়গিরি সাকুরাজিমা। সর্বশেষ গত রোববার সেখানে যে অগ্ন্যুৎপাত ঘটে, তা ছিল চলতি বছরে ৫০০তম। একটি দ্বীপজুড়ে অবস্থিত সাকুরাজিমার দুটি জ্বালামুখ দিয়ে সেদিন বিকেলে আতশবাজির মতো বেরিয়ে আসে গ্যাস, ছাই আর গলিত লাভা। এই উদ্গীরণের গতি ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ছাইয়ের কবল থেকে রেহাই পেতে নিকটবর্তী কাগোশিমা শহরের বাসিন্দারা ছাতা ও মুখোশ ব্যবহার করে। আবহাওয়া বিভাগের কাছে গত প্রায় ১০০ বছরের নিয়মিত অগ্ন্যুৎপাতের বিস্তারিত তথ্য রয়েছে। সাকুরাজিমার এত বেশি সক্রিয়তার কারণ অনুসন্ধানকারী যুক্তরাষ্ট্রের আলাস্কা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব গবেষক ডেভিড ফি বলেন, এই আগ্নেয়গিরির লাভায় গ্যাসের ঘনত্ব অনেক বেশি। লাইভসায়েন্স।