৫২৫ কোটি টাকায় মূল্যায়িত হলো এসএসডি-টেক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লংকাবাংলা ইনভেস্টমেন্টের সাম্প্রতিক এক মূল্য নির্ধারণী পর্যালোচনায় দেখা গেছে, সিস্টেম সলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস (এসএসডি-টেক) লিমিটেডের মূল্য ৬৫০ লাখ ডলার বা ৫২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই মূল্য নির্ধারণীতে উপদেষ্টা হিসেবে কাজ করেছে মাইন্ড ইনিশিয়েটিভ নামের প্রতিষ্ঠান। এসএসডি-টেকের করপোরেট কার্যালয়ে সম্প্রতি এক সেমিনারে প্রতিষ্ঠানটির সভাপতি ও চেয়ারম্যান মাহবুবুল মতিনের কাছে মূল্য নির্ধারণী পর্যালোচনার প্রতিবেদনটি তুলে দেন লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খন্দকার কায়েস হাসান। এ সময় এসএসডি-টেকের সিইও ফিরোজ এম জাহিদুর রহমান এবং মাইন্ড ইনিশিয়েটিভের সিইও মহিউদ্দিন রাস্তি মোর্শেদ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি