৫৩ হাজার টাকায় এইচপির ল্যাপটপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি বাজারে এসেছে এইচপির ১৪-বি০৬৫টিএক্স মডেলের স্লিকবুক সিরিজের ল্যাপটপ। এ ল্যাপটপটির দাম ৫৩ হাজার টাকা। ইনটেলের ৩য় প্রজন্মের কোর আই ৫ প্রসেসরযুক্ত ল্যাপটপটিতে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক।১৪ ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লের এ ল্যাপটপটিতে রয়েছে এনভিডিয়ার ৬৩০ মডেলের দুই গিগাবাইট গ্রাফিকস কার্ড। ক্যারিং কেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ল্যাপটপটি বিপণন করছে স্মার্ট টেকনোলজিস।