৫৫ কোটির বেশি প্রিন্টার সরবরাহ করেছে এইচপি
হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) সারা বিশ্বের ১৭০টি দেশে ৫৫ কোটির বেশি কম্পিউটার প্রিন্টার সরবরাহ করেছে এইচপি। গতকাল সোমবার ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘এইচপি টেকনোলজি লিডারশিপ’ শীর্ষক এই সংবাদ সম্মেলনে এইচপির ইমেজিং অ্যান্ড প্রিন্টিং গ্রুপ (আইপিজি) এইসির মহাব্যবস্থাপক ও ইং কিয়ং আরভিং বলেন, ‘এইচপির প্রিন্টারগুলো অনেক দ্রুতগতিতে উন্নত মানসম্পন্ন প্রিন্ট দিয়ে থাকে, এ ছাড়া ডিভাইস ড্রাইভারের ভাষা সহজ হওয়ায় এটি নেটওয়ার্কের ওপর চাপ কমিয়ে আনে, পাশাপাশি একসঙ্গে অনেক কাজ করা যায়। সম্মেলনে এইচপির কান্ট্রি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাব্বির শাফিউল্লাহ এইচপি ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার প্রক্রিয়াগুলো তুলে ধরেন। তিনি ক্রেতাদের এইচপির প্রকৃত পণ্য কেনার সময় নকল প্রতিরোধক হলোগ্রাম দেখে কেনার অনুরোধ জানান। গ্রাহকেরা প্রয়োজনে www.checkgenuine.com ঠিকানার ওয়েবসাইট থেকে এইচপির আসল পণ্য শনাক্ত করতে পারবেন। সম্মেলনে উপস্থিত সবার সামনে এইচপির বিভিন্ন প্রিন্টার ও এর অনুষঙ্গ প্রদর্শন করা হয়। —মোছাব্বের হোসেন