৬ মাসের জনপ্রিয় ৬ স্মার্টফোন
চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে অনেক নতুন স্মার্টফোন এসেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত হিসেব করলে দেখা যায়, বাজারে বেশি বিক্রি হওয়া ফোনগুলো অ্যাপল ও স্যামসাংয়ের তৈরি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস সম্প্রতি ২০১৭ সালের প্রথম ছয় মাসে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি ফোনের তালিকা প্রকাশ করেছে। নতুন এ ফোনগুলো সম্পর্কে জেনে নিন:
আইফোন ৭
চলতি বছরের প্রথম ৬ মাসের হিসেবে গত বছরে বাজারে আসা অ্যাপলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন আইফোন ৭ বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ফোন। ২০১৬ সালে এ ফোনটি উদ্বোধনের সময় অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক বলেন, ‘আমরা এখন পর্যন্ত যত আইফোন তৈরি করেছি, এর মধ্যে এটিই সেরা।’ আইফোন ৭ এর হোম বাটনে যুক্ত আছে ফোর্স সেনসিটিভিটি। এতে নতুন প্রজন্মের ট্যাপটিক ইঞ্জিন রয়েছে। নোটিফিকেশন, মেসেজের জন্য নতুন ফিডব্যাক সিস্টেম আছে এতে। এটি এখন আইপি ৬৭ মানের, অর্থাৎ, ধুলা ও পানিরোধী। আইফোন ৭-এ রেটিনা এইচডি ডিসপ্লে রয়েছে। হেডফোন জ্যাকের পরিবর্তে আইফোনে আছে এয়ারপড। এতে আছে এ১০ ফিউশন প্রসেসর, যা ৬ এসে ব্যবহৃত এ ৯ চিপের চেয়ে গ্রাফিকস ৫০ শতাংশ দ্রুত কাজ করে। এতে রয়েছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা পেছনের দিকে। আর সেলফি তোলার জন্য রয়েছে ৭ মেগাপিক্সেল সম্মুখ ক্যামেরা। আইফোন ৭ এ রয়েছে আই অপারেটিং সিস্টেম ১০।

আইফোন ৭ প্লাস
জনপ্রিয় স্মার্টফোনের তালিকায় দ্বিতীয় স্থানে আছে অ্যাপলের গত বছরে বাজারে ছাড়া আইফোন ৭ প্লাস স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের স্ক্রিনযুক্ত ফোনটিতে থ্রিডি টাচ রেটিনা এইচডি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। কোয়াড কোর অ্যাপল এ১০ ফিউশন প্রসেসরের ফোনটির সঙ্গে আইফোন ৭ এর পার্থক্য হচ্ছে ক্যামেরায়। ৭ প্লাসে ডুয়াল ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যাতে অপটিব্যাল জুম সুবিধা পাওয়া যায়।

স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস
চলতি বছরের প্রথম ছয় মাসে বিক্রি হওয়া জনপ্রিয় ফোনগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম প্লাস ফোনটি। গত বছর এ স্মার্টফোনটি বাজারে এনেছিল প্রতিষ্ঠানটি। ফোনটি গত বছরে রাশিয়ার গ্যালাক্সি জে২ প্রাইম নামে বাজারে ছাড়ে স্যামসাং। পাঁচ ইঞ্চি মাপের আইপিএস ডিসপ্লের ফোনটিতে মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর ও দুই জিবি র্যাম রয়েছে। ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটির পেছনে আট ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।

আইফোন ৬ এস
আইএইচএসের তালিকায় চতুর্থ নম্বরে রয়েছে অ্যাপলের আরেকটি স্মার্টফোন। আইফোন ৬ এস প্লাস স্মার্টফোনটি ২০১৬ সালের সবেচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। আইফোন ৬ এসে ব্যবহৃত হয়েছে অ্যাপলের এ৯ প্রসেসর যা এ৮ প্রসেসরের জেয়ে ৭০ গুণ দ্রুতগতিসম্পন্ন। এতে থ্রিডি টাচ, দুই জিবি র্যাম, ১২ মেগাপিক্সেল আইসাইট ক্যামেরা রয়েছে। এতে ফোরকে মানের ভিডিও ধারণ করা যায়। এ ছাড়া সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফেসটাইম ক্যামেরা।

গ্যালাক্সি এস ৮
এ বছরের জনিপ্রয় স্মার্টফোন হিসেবে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৮। আইএইচএসের প্রতিবেদন অনুযায়ী, ফোনটি এপ্রিল মাসে বাজারে আসায় এর বিক্রি খুব বেশি বাড়তে দেখা যায়নি। এর আগে গত বছর এস ৭ সিরিজ যে সময় বাজারে এনেছিল তার চেয়ে এবার এস ৮ বাজারে ছাড়তে দেরি করেছে প্রতিষ্ঠানটি। গ্যালাক্সি এস ৮ সম্পর্কে স্যামসাংয়ের ভাষ্য, দারুণ হার্ডওয়্যার নকশার ফোনটিতে অত্যাধুনিক অনেক প্রযুক্তি যুক্ত হয়েছে। এতে আছে বেজেল-লেস ইনফিনিটি ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইন্টারফেস বিক্সবি। এতে উন্নত ক্যামেরা, কাটিং-এজ প্রযুক্তি, বাড়তি কার্যক্ষমতা, আইরিশ স্ক্যানার, ফেশিয়াল রিকগনিশনসহ বাড়তি মোবাইল নিরাপত্তা ব্যবস্থা যুক্ত হয়েছে। ইনফিনিটি ডিসপ্লে, ৫. ৮ ইঞ্চি সুপার অ্যামোলেড পর্দা, ৩০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অ্যান্ড্রয়েড ৭.০, আঙুলের ছাপ, আইরিশ, চেহারা শনাক্তকরণ প্রযুক্তি রয়েছে এতে।

গ্যালাক্সি এস ৮ প্লাস
গ্যালাক্সি এস ৮ স্মার্টফোনটির বড় স্ক্রিনের সংস্করণ এস ৮ প্লাসটি এ বছরের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোনের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে। এশিয়ান মোবাইল অ্যাওয়ার্ডস-২০১৭ তে সেরা স্মার্টফোনের স্বীকৃতি পেয়েছে স্যামসাং গ্যালাক্সি এস ৮ ও এস ৮ প্লাস। এস ৮ প্লাসে রয়েছে ৬ দশমিক ২ ইঞ্চির ডুয়াল-কার্ভড কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। চারদিকের ফ্রেমের একেবারে শেষ অবধি বিস্তৃত এর পর্দা। এটাকে স্যামসাংয়ের এ যাবৎকালের সেরা ফোন বলা হচ্ছে। পেছনে ১২ মেগাপিক্সেলের ক্যামেরায় সেরা মানের ছবি ওঠে। এতে যোগ হয়েছে ডুয়াল পিক্সেল প্রযুক্তি। সামনের ৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসরে ফোনটি। এতে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ ৪ জিবি র্যাম, তিন হাজার ৫০০ মিলঅ্যাম্পিয়ার ব্যাটারি। এটি ধুলা ও পানিরোধী। তথ্যসূত্র: আইএএইচএস মার্কিট।