৬ শহরে প্রযুক্তির অভিনব ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেমন হওয়া উচিত স্মার্ট শহর? অত্যাধুনিক প্রযুক্তির অভিনব ব্যবহার করে অনেক শহর এখন স্মার্ট বা উন্নত হচ্ছে। সহজে পার্কিংয়ের জন্য জায়গা খোঁজা, ট্রাফিক জ্যাম এড়ানো, জরুরি সাহায্য থেকে শুরু করে নানা সুবিধা স্মার্ট শহরে থাকে। চলুন, জেনে আসি কয়েকটি স্মার্ট সিটিতে অভিনব প্রযুক্তি ব্যবহারের কথা:

নিউইয়র্ক সিটি
নিউইয়র্ক সিটি

নিউইয়র্ক সিটি: স্মার্ট সিটি হিসেবে নিউইয়র্ক সুপরিচিত। এখানে ক্যাবের ভাড়া থেকে শুরু করে ট্যাক্সিসেবা মোবাইলের মাধ্যমে করার চেষ্টা চলছে। শহরটির ট্যাক্সি অ্যান্ড লিমোজিন কমিশন (টিএলসি) সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব নিচ্ছে। অর্থাৎ, নিউইয়র্কের ক্যাব-সেবা হবে স্মার্ট ক্যাব-সেবা। এতে অ্যাপ ব্যবহার করে ক্যাব ভাড়া পরিশোধ করা যাবে।

ওয়াশিংটন ডিসি
ওয়াশিংটন ডিসি

ওয়াশিংটন ডিসি: কোথাও গুলির শব্দ? এই শহরে ব্যবহৃত হচ্ছে স্মার্ট সেনসর প্রযুক্তি। বিশ্বের প্রথম শহর হিসেবে ওয়াশিংটন ডিসিতে স্থাপন করা হয়েছে শটস্পটার নামের সেনসর। এতে কোথাও গুলি ফুটলে তা শব্দশনাক্ত সেনসর নেটওয়ার্কের মাধ্যমে গুলি ফোটার স্থান নির্দেশ করবে। এতে পুলিশ সতর্ক হতে পারবে।

লস অ্যাঞ্জেলেস
লস অ্যাঞ্জেলেস

লস অ্যাঞ্জেলেস: গাড়ি সহজে পার্কিং করাতে স্মার্ট প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। পার্কিংয়ের জায়গাগুলোতে সেনসর বসানো হয়েছে যা মোবাইল অ্যাপসের সঙ্গে যুক্ত হয়ে গাড়ি পার্কিংয়ের ফাঁকা জায়গার বিষয়টি দেখাতে পারে। লস অ্যাঞ্জেলেসে এ রকম একটি প্রকল্প হচ্ছে এলএ এক্সপ্রেস পার্ক। এখানে তারহীন সেনসর ব্যবহৃত হচ্ছে।

রিও ডি জেনিরো
রিও ডি জেনিরো

রিও ডি জেনিরো: সবকিছু রিয়াল টাইম বা ঘটনার সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করতে বা দেখার ব্যবস্থা রয়েছে। রিওতে তৈরি করা হয়েছে রিও অপারেশনস সেন্টার, যা শহরের সব অনুষ্ঠান (ইভেন্টস) রিয়াল টাইমে নজরদারি করার সুযোগ দেয়। শুরুতে আবহাওয়া পর্যবেক্ষণ করার জন্য এটি তৈরি করা হলেও পরে জরুরি অবস্থা পর্যবেক্ষণে এটি ব্যবহার করা হচ্ছে।

সানফ্রান্সিসকো
সানফ্রান্সিসকো

সানফ্রান্সিসকো: শহরটিতে গাড়ির মালিকদের বিনা মূল্যে তাঁদের বৈদ্যুতিক গাড়িগুলোতে চার্জ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শহরে বেশ কিছু ইভি চার্জিং স্টেশন রয়েছে।

আমস্টারডাম
আমস্টারডাম

আমস্টারডাম: স্মার্ট শহরের অনেক প্রকল্পের জন্য আমস্টারডাম পরিচিত। এর মধ্যে একটি হচ্ছে ক্লাইমেট স্ট্রিট। স্মার্ট রাস্তায় স্মার্ট শপিং সুবিধা দিতে এ প্রকল্প চালু করেছে শহরটি। কম বিদ্যুৎ ব্যবহার, পরিবেশবান্ধব কেনাকাটাসহ নানা বিষয় স্মার্ট সিটি প্রকল্পের সঙ্গে যুক্ত। তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার।