৬ হাজার কোটি ডলার আয় করেছেন অ্যাপ নির্মাতারা

অ্যাপ স্টোরের লোগোরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সংক্রমণ ঠেকাতে অনেক দেশই আবার নতুন করে বিধিনিষেধ দিয়েছে। জনসমাগম এড়ানোর নির্দেশনা থাকায় আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের কাছে অ্যাপ স্টোরের চাহিদাও বেড়েছে অনেক। আর তাই করোনাকালে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের আয় কমে গেলেও অ্যাপ স্টোরের অ্যাপ নির্মাতারা বেশ ভালোই আয় করেছেন। গত এক বছরে তাঁরা শুধু অ্যাপ স্টোরেই নিজেদের তৈরি অ্যাপ বিক্রি করে আয় করেছেন প্রায় ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলার।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, ২০০৮ সালে অ্যাপ স্টোর চালুর পর থেকে এ পর্যন্ত ২৬০ বিলিয়ন ডলার আয় করেছেন অ্যাপ নির্মাতারা। কিন্তু ক্রিসমাস এবং নতুন বছর উপলক্ষে অ্যাপের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গত এক বছরে আয়ের পরিমান অনেক বেশি হয়েছে।

সূত্র: দ্য ভার্জ