৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা
বাংলা ১ম পত্র
আকাশ
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘আকাশ’ প্রবন্ধ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। আকাশ প্রবন্ধটি কার লেখা?
ক. হুমায়ূন আহমেদ খ. হুমায়ুন আজাদ
গ. আব্দুলাহ আল-মুতী ঘ. মুহাম্মদ আব্দুল হাই
উত্তর: গ. আব্দুলাহ আল-মুতী
২। আব্দুল্লাহ আল-মুতী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৩ সালে খ. ১৯১১ সালে
গ. ১৯১৭ সালে ঘ. ১৯৩০ সালে
উত্তর: ঘ. ১৯৩০ সালে
৩। আকাশ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী?
ক. আকাশ সম্বন্ধে জানা খ. প্রকৃতি সম্পর্কে জানা
গ. বিজ্ঞান চেতনা সৃষ্টি ঘ. সংগ্রামী চেতনা সৃষ্টি
উত্তর: গ. বিজ্ঞান চেতনা সৃষ্টি
৪। রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?
ক. নীল খ. সাদা গ. কালো ঘ. লাল
উত্তর: গ. কালো
৫। সোনার থালার মতো সূর্য তার চারপাশে কিরণ ছড়ায় কখন?
ক. দিনের বেলায় খ. দুপুর বেলায়
গ. বিকেল বেলায় ঘ. গোধূলি লগ্নে
উত্তর: ক. দিনের বেলায়
৬। কখন রঙের বন্যা নামে?
ক. ভোরে বা সকালে খ. সকালে বা দুপুরে
গ. দুপুরে বা বিকেলে ঘ. ভোরে বা সন্ধ্যায়
উত্তর: ঘ. ভোরে বা সন্ধ্যায়
৭। আগেরকার দিনে লোকে আকাশটিকে কঠিন ঢাকনা মনে করত কেন?
ক. নিরক্ষরতার কারণে
খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়
গ. মানুষের কাছ থেকে শুনে
ঘ. আকাশের নিচে বসবাস করছে বলে
উত্তর: খ. বিজ্ঞানসম্মত জ্ঞান না থাকায়
৮। আকাশে আসলে কিসের ঢাকনা?
ক. পৃথিবীর খ. মাটির গ. পানির ঘ. বায়ুমণ্ডলের
উত্তর: ঘ. বায়ুমণ্ডলের
৯। বায়ুমণ্ডলে কয়টি বর্ণহীন গ্যাস রয়েছে?
ক. ১০টি খ. ১৫টি গ. ২০টি ঘ. ২৫টি
উত্তর: গ. ২০টি
১০। নাইট্রোজেন কী?
ক. বর্ণহীন মেঘ খ. নীল রঙের মেঘ
গ. বাতাসের প্রধান উপাদান
ঘ. আকাশে নীল চাঁদোয়া
উত্তর: গ. বাতাসের প্রধান উপাদান
১১। বিজ্ঞানীরা শূন্যে কী পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন?
ক. উড়োজাহাজ খ. হেলিকপ্টার
গ. যুদ্ধবিমান ঘ. মহাকাশযান
উত্তর: ঘ. মহাকাশযান
১২। মহাকাশযান থেকে দিনরাত কিসের ছবি তোলা হয়?
ক. পৃথিবীর খ. সূর্যের গ. চাঁদের ঘ. মঙ্গল গ্রহের
উত্তর: ক. পৃথিবীর
১৩। নিচের কোনটি বর্ণহীন?
ক. আলো খ. আকাশ গ. গ্যাস ঘ. মাটি
উত্তর: গ. গ্যাস
১৪। আগেকার দিনে বিজ্ঞানীরা আকাশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেন কী করে?
ক. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খ. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে
গ. গবেষণা করে ঘ. শূন্যে বেলুন পাঠিয়ে
উত্তর: ঘ. শূন্যে বেলুন পাঠিয়ে
১৫। পৃথিবীর ওপর কিসের স্তর আছে বলে আকাশ নীল দেখায়?
ক. মেঘের খ. শিশিরের
গ. কুয়াশার ঘ. হাওয়ার
উত্তর: ঘ. হাওয়ার
১৬। মহাকাশযান বলতে কী বোঝায়?
ক. মঙ্গল গ্রহে যাতায়াতের বাহন
খ. চাঁদে যাতায়াতের বাহন
গ. মহাকাশে যাতায়াতের বাহন
ঘ. পৃথিবীতে যাতায়াতের বাহন
উত্তর: গ. মহাকাশে যাতায়াতের বাহন
১৭। আব্দুল্লাহ আল-মুতীর রচনায় কোনটি প্রতিফলিত হয়?
ক. পৃথিবীর জটিল রহস্যময় অজানা দিক
খ. মানবসমাজের রহস্যময় দিক
গ. গবাদিপশুর রহস্যময় দিক
ঘ. হিংস্র প্রাণীর রহস্যময় দিক
উত্তর: ক. পৃথিবীর জটিল রহস্যময় অজানা দিক
১৮। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসে কী ছড়িয়ে আছে?
ক. অণু খ. পরমাণু গ. ইলেকট্রন ঘ. প্রোটন
উত্তর: ক. অণু
১৯। আব্দুল্লাহ আল-মুতী কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. ব্রাহ্মণবাড়িয়া খ. সিরাজগঞ্জ
গ. কিশোরগঞ্জ ঘ. মানিকগঞ্জ
উত্তর: খ. সিরাজগঞ্জ
২০। আব্দুল্লাহ আল-মুতী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৯৮ সালে ঘ. ১৯৭৮ সালে।
উত্তর: গ. ১৯৯৮ সালে।
মো. মাহবুবুর রহমান
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড, কলেজ, ঢাকা