৬ষ্ঠ শ্রেণীর পড়া: বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা:a:

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা ১ম পত্রের ‘আকাশ’ প্রবন্ধ থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।

১২. মহাকাশযান থেকে দিনরাত কিসের ছবি তোলা হয়?

ক. পৃথিবীর খ. সূর্যের গ. চাঁদের ঘ. মঙ্গল গ্রহের

সঠিক উত্তর: ক. পৃথিবীর।

১৩. নিচের কোনটি বর্ণহীন?

ক. আলো খ. আকাশ গ. গ্যাস ঘ. মাটি

সঠিক উত্তর: গ. গ্যাস।

১৪. আগেকার দিনে বিজ্ঞানীরা আকাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন কী করে?

ক. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খ. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে

গ. গবেষণা করে ঘ. শূন্যে বেলুন পাঠিয়ে

সঠিক উত্তর: ঘ. শূন্যে বেলুন পাঠিয়ে।

১৫. পৃথিবীর ওপর কিসের স্তর আছে বলে আকাশ নীল দেখায়?

ক. মেঘের খ. শিশিরের গ. কুয়াশার ঘ. হাওয়ার

সঠিক উত্তর: ঘ. হাওয়ার।

১৬. মহাকাশযান বলতে কী বোঝায়?

ক. মঙ্গল গ্রহে যাতায়াতের বাহন খ. চাঁদে যাতায়াতের বাহন

গ. মহাকাশে যাতায়াতের বাহন

ঘ. পৃথিবীতে যাতায়াতের বাহন

সঠিক উত্তর: গ. মহাকাশে যাতায়াতের বাহন।

১৭. আব্দুল্লাহ আল মুতীর রচনায় প্রতিফলিত হয় কোনটি?

ক. পৃথিবীর জটিল রহস্যময় অজানা দিক

খ. মানব সমাজের রহস্যময় দিক

গ. গবাদিপশুর রহস্যময় দিক

ঘ. হিংস্র প্রাণীর রহস্যময় দিক

সঠিক উত্তর: ক. পৃথিবীর জটিল রহস্যময় অজানা দিক।

১৮. বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসে কী ছড়িয়ে আছে?

ক. অণু খ. পরমাণু গ. ইলেকট্রন ঘ. প্রোটন

সঠিক উত্তর: ক. অণু।

১৯. আব্দুল্লাহ আল মুতী কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. ব্রাহ্মণবাড়িয়া খ. সিরাজগঞ্জ গ. কিশোরগঞ্জ ঘ. মানিকগঞ্জ

সঠিক উত্তর: খ. সিরাজগঞ্জ।

২০. আব্দুল্লাহ আল মুতী কত সালে মৃত্যু বরণ করেন?

ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে

গ. ১৯৯৮ সালে ঘ. ১৯৯৯ সালে

সঠিক উত্তর: গ. ১৯৯৮ সালে।