বহুনির্বাচনি প্রশ্নোত্তর
মুজিব
প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘মুজিব’ কবিতা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মুজিব কবিতাটির রচয়িতা কে?
(ক) শামসুর রাহমান (খ) নির্মুলেন্দু গুণ (গ) রোকনুজ্জামান খান (ঘ) সত্যেন্দনাথ দত্ত
সঠিক উত্তর: (গ) রোকনুজ্জামান খান
২। মুজিবের হাসিকে কার হাসির সঙ্গে তুলনা করা হয়েছে?
(ক) যুবকের (খ) কিশোরের (গ) বৃদ্ধের (ঘ) শিশুর
সঠিক উত্তর: (ঘ) শিশুর
৩। কার মধুর হাসিতে বাঙালির ঘর ভরে ওঠে?
(ক) বৃদ্ধদের (খ) বাবার (গ) মায়ের (ঘ) শিশুদের
সঠিক উত্তর: (ঘ) শিশুদের
৪। চিরশিশু কে?
(ক) মুজিব (খ) ভাসানী (গ) সোহরাওয়ার্দী (ঘ) ফজলুল হক
সঠিক উত্তর: (ক) মুজিব
৫। খেতের ফসলের হাসি দেখে কবির কী মনে হয়?
(ক) গরিব দেশ (খ) লাল সূর্যের দেশ (গ) রক্তিম সূর্য (ঘ) মুজিবের হাসি
সঠিক উত্তর: (ঘ) মুজিবের হাসি
৬। রোকনুজ্জামান খান কী নামে পরিচিত?
(ক) নানা ভাই (খ) দাদা ভাই (গ) ছোট ভাই (ঘ) বড় ভাই
সঠিক উত্তর: (খ) দাদা ভাই
৭। রোকনুজ্জামান খান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
(ক) ব্রাহ্মণবাড়িয়া (খ) খুলনা (গ) ফরিদপুর (ঘ) জামালপুর
সঠিক উত্তর: (গ) ফরিদপুর
৮। রোকনুজ্জামান কত সালে মৃত্যুবরণ করেন?
(ক) ১৯৮৮ সালে (খ) ১৯৯৯ সালে (গ) ১৯৮৯ সালে (ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর: (ঘ) ১৯৯৩ সালে
৯। কবি রোকনুজ্জামান খানের মৃত্যুর পর তাঁকে কী পুরস্কারে ভূষিত করা হয়?
(ক) স্বাধীনতা পুরস্কার (খ) বাংলা একাডেমী পুরস্কার (গ) অনন্যা পুরস্কার (ঘ) নোবেল পুরস্কার
সঠিক উত্তর: (ক) স্বাধীনতা পুরস্কার
১০। বীর সৈনিকের মতো নেতৃত্ব দেয় কেমন প্রকৃতির লোক?
(ক) নির্ভীক (খ) যুবক (গ) ভীরু (ঘ) নেতা
সঠিক উত্তর: (ঘ) নেতা
১১। স্বাধীন বাংলাদেশে কার স্থান সকলের উর্ধ্বে?
(ক) রাজনীতিবিদদের (খ) ব্যবসায়ীদের (গ) শেখ মুজিবের (ঘ) চাকরিজীবীদের
সঠিক উত্তর: (গ) শেখ মুজিবের
১২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করে?
(ক) ১৯৯০ (খ) ১৯২৫ (গ) ১৯২০ (ঘ) ১৯৩০
সঠিক উত্তর: (গ) ১৯২০
১৩। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়া হয়?
(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৬২ সালে (গ) ১৯৬৯ সালে (ঘ) ১৯৭১ সালে
সঠিক উত্তর: (গ) ১৯৬৯ সালে
১৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?
(ক) ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরে (খ) কুমিল্লার মুরাদনগরে (গ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় (ঘ) ঢাকার ধানমন্ডিতে
সঠিক উত্তর: (গ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মগবাজার, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল