৬৪ জেলার তথ্য নিয়ে ওয়েবসাইট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের ৬৪ জেলার তথ্য নিয়ে নতুন আঙ্গিকে আবারও চালু হলো গোল্ডেন বাংলাদেশ। সাইটটি প্রথম চালু হয় ২০০৪ সালে। নতুনভাবে সাইটটিতে আছে জেলাভিত্তিক গুণীজনের জীবনবৃত্তান্ত। আবার চাকরিপ্রার্থীসহ যে কেউ এতে নিজের জীবনবৃত্তান্ত রাখতে পারবেন। আরও আছে প্রতিটি জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস, দর্শনীয় স্থানের বর্ণনা, জেলার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ, সাফল্য-সম্ভাবনা ইত্যাদি বিষয়ের তথ্য।
৬৪ জেলার ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে একটি যোগসূত্র তৈরি করা গোল্ডেন বাংলাদেশের উদ্দেশ্য। সাইটটির ঠিকানা: www.goldenbangladesh.com—নিজস্ব প্রতিবেদক