৬৪ জেলায় বাংলালিংক থ্রিজি

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক দেশের ৬৪ জেলায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ সম্পন্ন করেছে। এক বিজ্ঞপ্তিতে বাংলালিংক কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের এই নেটওয়ার্ক সম্প্রসারণে ফলে যোগাযোগ চাহিদার পাশাপাশি গ্রাহকদের অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে।
ভবিষ্যতে ডাটা স্পিড বাড়ানো ও কল ড্রপের পরিমাণ কমবে বলেও আশা প্রকাশ করেছেন বাংলালিংকের প্রধান নির্বাহী জিয়াদ সাতারা। তিনি বলেন, গ্রাহকদের জন্য আধুনিক নেটওয়ার্ক নিয়ে এসেছে বাংলালিংক ।
সাতারা আরও বলেন, ‘থ্রিজি সেবা গ্রাহকরা এখন উচ্চ গতিসম্পন্ন ডাটা কানেক্টিভিটির সুবিধা পাবেন। ভিডিও কল থেকে শুরু করে মোবাইল টিভি, লোকাল রেডিও অ্যাপস, অডিও স্ট্রিমিং ও ভিডিও স্ট্রিমিং সার্ভিস মোবাইল পোর্টালসহ বিভিন্ন সেবা পাবেন গ্রাহকরা।’
২০১৩ সালের অক্টোবর মাস থেকে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজির যাত্রা শুরু হয়। বর্তমানে দুই কোটি ৯০ লাখ গ্রাহক রয়েছে বাংলালিংকের।