৬৪ জেলায় বাংলালিংকের থ্রিজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোন সংযোগদাতা বাংলালিংক দেশের ৬৪টি জেলায় তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। গত বুধবার ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা যিয়াদ সাতারা অনুষ্ঠানটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বাংলালিংকের উচ্চপদস্থ কর্মকর্তারা।
৬৪টি জেলায় থ্রিজি নেটওয়ার্ক চালু হওয়া উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধাও দিচ্ছে বাংলালিংক।
—বিজ্ঞপ্তি