প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই বিশ্ববিদ্যালয়ের ৬৭০টি আসনে ভর্তির জন্য ২৫ হাজার ৭৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুল আলম এই তথ্য জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার ছয়টি ইউনিটের ১৪টি বিভাগে ৬৭০ জন শিক্ষার্থী ভর্তি হবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, এ, বি, সি ইউনিটের পরীক্ষা ২৯ নভেম্বর এবং ডি, ই, এফ ইউনিটের পরীক্ষা ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।