৭ জন মুক্তিযুদ্ধে 'বীরশ্রেষ্ঠ' রাষ্ট্রীয়খেতাব পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-১
প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।

অধ্যায়-১
১. ভাষা আন্দোলন হয়েছিল—সালে।
উত্তর: ১৯৫২
২. গণ-অভ্যুত্থান হয়েছিল—সালে।
উত্তর: ১৯৬৯
৩. — সালের ৬ দফা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা।
উত্তর: ১৯৬৬
৪. — সালে পাকিস্তানি বাহিনী নারকীয় গণহত্যা চালায়।
উত্তর: ১৯৭১
৫. দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে — সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উত্তর: মুজিবনগর
৬. ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও ছিল — এর অধীন।
উত্তর: সেক্টর ৬
৭. — নেতৃত্বে গড়ে ওঠে ‘কাদেরিয়া বাহিনী’।
উত্তর: বঙ্গবীর কাদের সিদ্দিকীর
৮. মুক্তিযুদ্ধের সময় প্রায় এক কোটির বেশি মানুষ — শরণার্থী হিসেবে আশ্রয় নেয়।
উত্তর: ভারতে
৯. শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা প্রতিবছর ১৪ই ডিসেম্বর পালন করি —।
উত্তর: শহীদ বুদ্ধিজীবী দিবস।
১০. পাকিস্তান ১৯৭১ সালের—ভারত আক্রমণ করে।
উত্তর: ৩রা ডিসেম্বর
১১. প্রতিবছর—আমরা বিজয় দিবস পালন করি।
উত্তর: ১৬ই ডিসেম্বর
১২. সাতজন—খেতাবে ভূষিত হয়েছেন।
উত্তর: বীরশ্রেষ্ঠ
১৩. —মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য চতুর্থ বীরত্বসূচক পুরস্কার।
উত্তর: বীরপ্রতীক
১৪. ছয় দফা আন্দোলন হয়েছিল —।
উত্তর: ১৯৬৬ সালে।
১৫. মুক্তিযুদ্ধ শুরু হয় — স্বাধীনতা ঘোষণার মাধ্যমে।
উত্তর: বঙ্গবন্ধুর
১৬. মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশকে — সেক্টরে ভাগ করা হয়।
উত্তর: ১১টি
১৭. ১৪ই ডিসেম্বর পালিত হয় —।
উত্তর: শহীদ বুদ্ধিজীবী দিবস।
১৮. বিজয় দিবস পালিত হয় —।
উত্তর: ১৬ই ডিসেম্বর।
১৯. মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ রাষ্ট্রীয় উপাধি পেয়েছে —।
উত্তর: ৭ জন।
২০. আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জন করে — নির্বাচনে।
উত্তর: ১৯৭০ সালের ।
২১. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্বসূচক পুরস্কার —।
উত্তর: বীরশ্রেষ্ঠ।
২২. মুক্তিযুদ্ধে বাংলাদেশের রণাঙ্গনকে ৩টি — ভাগ করা হয়।
উত্তর: ব্রিগেড ফোর্সে
২৩. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন —।
উত্তর: জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী।
২৪. মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সব সময় — ভালোবাসব।
উত্তর: দেশকে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা