৭ জানুয়ারি থেকে বাগেরহাটে জ্ঞানমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প ৭ ও ৮ জানুয়ারি বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে জ্ঞানমেলার আয়োজন করছে। সপ্তমবারের মতো এ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলার মূল বিষয় হলো ‘তথ্যপ্রযুক্তি হোক গ্রামীণ আয়ের উৎস’। জ্ঞানমেলায় প্রদর্শনীর পাশাপাশি এবার থাকছে আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার ও কর্মশালা। মেলায় সরকারের তথ্যসেবাকেন্দ্র কীভাবে সেবা দিচ্ছে, তাও প্রদর্শিত হবে। মেলায় স্কুলশিক্ষকদের নিয়ে গণিত আলোচনা, কমিউনিটি রেডিও কর্মীদের নিয়ে আলোচনা এবং অনলাইন এডিটিং বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকছে। —বিজ্ঞপ্তি