৭ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে প্রযুক্তি উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি আয়োজিত ‘২য় ডিইউআইটিএস-রবি ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ শিরোনামের দুই দিনের এ উৎসবে থাকবে নানা আয়োজন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘নারী সহিংসতারোধে তথ্যপ্রযুক্তির ভূমিকা’ স্লোগানে এ আয়োজনে ৪৫টি বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষক-শিক্ষার্থী নেবে। ওয়েব: www.duitsbd.org। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় রয়েছে রবি, বিকাশ, ক্যাসপারেস্কি ল্যাব, ইন্টেল, পেপসি ও বিডিজবস। —বিজ্ঞপ্তি