৭ জুন থেকে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ জুন ঢাকার রূপসী বাংলা হোটেলে শুরু হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। মেকার কমিউনিকেশনের আয়োজনে ‘কিউবি সামার ল্যাপটপ ফেয়ার-২০১২’ শীর্ষক এ মেলায় এবার ছয়টি প্যাভিলিয়ন, সাতটি মিনি প্যাভিলিয়ন ও ৪০টি স্টলে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার ও ওয়াইম্যাক্স ইন্টারনেট পণ্য পাওয়া যাবে। নতুন নানা ধরনের পণ্যও মেলায় থাকবে বলে জানা গেছে। প্রতিদিনই থাকছে কুইজ প্রতিযোগিতা এবং স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল ফোনসেট জেতার সুযোগ। এ ছাড়া মেগা ড্রতে থাকছে এলসিডি টিভি জেতার সুযোগও। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। —বিজ্ঞপ্তি