৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ মে

n আর্জেন্টিনার ইতিহাসের কালো অধ্যায় ‘ডার্টি ওয়ার’-এর সময়কার স্বৈরশাসক হোর্হে ভিদেলার মৃত্যু। তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য কারাদণ্ড ভোগ করছিলেন।

n যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬০ জন আহত।

১৮ মে

n আফগানিস্তানের পার্লামেন্টে নারী অধিকারের পক্ষে একটি বিল তোলার পর এ নিয়ে রক্ষণশীলরা হট্টগোল শুরু করলে আলোচনা বন্ধ হয়ে যায়।

n প্রথম সৌদি তথা আরব নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন রাহা মোহাররাক।

n পাকিস্তানে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ দলের জ্যেষ্ঠ নারীনেত্রী জাহরা শাহিদ হুসেইনকে গুলি করে হত্যা করে অজ্ঞাত অস্ত্রধারীরা।

১৯ মে

n জঙ্গি ইসলামপন্থীদের দমনে যত দিন প্রয়োজন অভিযান চলবে বলে নাইজেরিয়ার সেনাবাহিনীর ঘোষণা।

n প্রথম পাকিস্তানি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন সামিনা বেগ।

n যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ভেনেজুয়েলা, বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

২০ মে

n যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় ভয়াবহ টর্নেডোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত অন্তত ২৪।

২১ মে

n ঐতিহাসিক সফরে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন মিয়ানমারের রাষ্ট্র বা সরকারপ্রধানের প্রায় পাঁচ দশকে এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর।