৭ দিন

২২ মে
লন্ডনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক সেনাসদস্যকে হত্যা করে দুই হামলাকারী। তাদের উগ্র মুসলিম সন্ত্রাসবাদী বলে সন্দেহ করা হচ্ছে
২৩ মে
ইরানের পরমাণু কর্মসূচি সম্প্রসারণে বড় ধরনের অগ্রগতি হচ্ছে বলে এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
প্রবীণতম ব্যক্তি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন ৮০ বছর বয়সী জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা।
ফোর্বস সাময়িকীর ২০১৩ সালের বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকা প্রকাশ। এর শীর্ষে ছিলেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
২৫ মে
পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে বড় পরিসরে সেনা প্রত্যাহার করে নেওয়া শুরু করে ফ্রান্স।
ফ্রান্সের রাজধানী প্যারিসের শহরতলিতে এক সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে এক হামলাকারী।
২৬ মে
লেবাননের রাজধানী বৈরুতে দুটি রকেট হামলায় বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনা প্রতিবেশী সিরিয়ার সংঘাতের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।
২৮ মে
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্রের জোগান দিতে দেশটির ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় ইইউ।