৭ দিনের মধ্যেই ই-টেন্ডার চালু করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সদিচ্ছা থাকলে সাত দিনের মধ্যেই বাঞ্ছারামপুরে ইলেকট্রনিক পদ্ধতিতে দরপত্র কেনা, জমা দেওয়ার প্রক্রিয়া (ই-টেন্ডারিং) চালু করা সম্ভব। মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেই পাওয়া যাবে ক্ষুদ্র ব্যবসার ট্রেড লাউসেন্সসহ দরকারি অনেক কিছুই। বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করনীয় শীর্ষক সেমিনারে এ কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ আয়োজিত এ সেমিনারে আরও বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, বাঞ্ছারামপুর উপজেলার চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ খান, জেলা ম্যাজিষ্ট্রেট শফিকুল ইসলামসহ অনেকে। —বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি