৭ম শ্রেণির পড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র
মো. মাহবুবুর রহমান
মেলা
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের ‘মেলা’ কবিতার বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। ‘মেলা’ কবিতার লেখক কে?
ক. আহসান হাবীব খ. সুফিয়া কামাল
গ. জসীমউদ্দীন ঘ. বেলাল আহমেদ
উত্তর: ক. আহসান হাবীব
২। কবি আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. ফরিদপুর গ. পিরোজপুর ঘ. মাদারীপুর
উত্তর: গ. পিরোজপুর
৩। ‘মেলা’ কবিতায় আকাশে কিসের মেলার কথা বলা হয়েছে?
ক. সূর্যের খ. চন্দ্রের গ. তারার ঘ. পাখির
উত্তর: গ. তারার
৪। ‘মেলা’ কবিতায় উল্লেখিত ভাইবোনেরা কী কুড়িয়ে বেড়ায়?
ক. ফুল খ. ফল গ. কাপড় ঘ. রং। উত্তর: ঘ. রং
৫। আলোর পাখি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. রাতের পাখি খ. ভোরের পাখি গ. সূর্য ঘ. তারা
উত্তর: গ. সূর্য
৬। ‘মেলা’ কবিতায় মেলা শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. মিলন খ. বিরহ গ. উৎসব ঘ. অনুষ্ঠান
উত্তর: ক. মিলন
৭। কবি বিশ্বজুড়ে কোন মেলার আহ্বান জানিয়েছেন?
ক. ভালোবাসার খ. আনন্দের গ. একতার ঘ. প্রাচুর্যের
উত্তর: ক. ভালোবাসার
৮। ‘মেলা’ কবিতায় কচি সবুজ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ফলমূল খ. শাকসবজি গ. গাছপালা ঘ. ভাইবোন
উত্তর: ঘ. ভাইবোন
৯। কচি সবুজ ভাইবোনেরা কেমন থাকে?
ক. দুঃখে খ. কষ্টে গ. হাসিখুশি ঘ. অনাহারে
উত্তর: গ. হাসিখুশি
১০। পাখিরা কী করে?
ক. উড়ে বেড়ায় খ. কিচিরমিচির করে গ. গান গায় ঘ. বাসা বোনে
উত্তর: গ. গান গায়
১১। কোথা হতে শিশুরা ভালোবাসার ঢেউ নেয়?
ক. নদী হতে খ. পুকুর হতে গ. সাত সাগর হতে ঘ. খাল হতে
উত্তর: গ. সাত সাগর হতে
১২। আকাশের নীলের মধ্যে কী রয়েছে?
ক. দুঃখ খ. বেদনা গ. হাসি ঘ. উদারতা। উত্তর: ঘ. উদারতা
১৩। কচি সবুজ ভাইবোনদের সংখ্যা কত?
ক. শত শত খ. হাজার হাজার গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
উত্তর: গ. লক্ষ লক্ষ
১৪। বাগানে কিসের মেলা?
ক. ফলের খ. ফুলের গ. তারার ঘ. সূর্যের। উত্তর: খ. ফুলের
১৫। কবি আহসান হাবীব দৈনিক বাংলা পত্রিকার কোন বিভাগ পরিচালনা করেন?
ক. খেলা বিভাগ খ. গ্রাম-বাংলার বিভাগ
গ. আন্তর্জাতিক বিভাগ ঘ. সাহিত্য বিভাগ
উত্তর: ঘ. সাহিত্য বিভাগ
১৬। ছায়া হরিণ কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
ক. নজরুল ইসলাম খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুকুমার রায় ঘ. আহসান হাবীব
উত্তর: ঘ. আহসান হাবীব
১৭। আহসান হাবীব কয়টি উপন্যাস লিখেছেন?
ক. পাঁচটি খ. দুটি গ. একটি ঘ. তিনটি। উত্তর: গ. একটি
১৮। বিবাদ শব্দের অর্থ কী?
ক. ঝগড়া খ. মিল গ. ঐক্য ঘ. সমর্থন। উত্তর: ক. ঝগড়া
১৯। ‘মেলা’ কবিতার মূল কথা কী?
ক. বিচ্ছেদের কথা খ. আনন্দের কথা গ. দুঃখ কষ্টের কথা
ঘ. পরস্পরের ঐক্যের কথা
উত্তর: ঘ. পরস্পরের ঐক্যের কথা
২০। কবি আহসান হাবীব কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৮২ খ. ১৯৮৭ গ. ১৯৮৫ ঘ. ১৯৯০।
উত্তর: গ. ১৯৮৫ সালে।
সহকারী শিক্ষক, ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল, ঢাকা