
ছবির রং
প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘ছবির রং’ গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।
১. ছবির রং গল্পটির রচয়িতা কে?
ক. শামছুল হক
খ. হাসেম খান
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মোতাহের হোসেন চৌধুরী
সঠিক উত্তর: খ. হাসেম খান
২. হলুদ ও নীল মেশালে কোনটি পাওয়া যায়?
ক. কমলা খ. সাদা গ. সবুজ ঘ. নীল
সঠিক উত্তর: গ. সবুজ
৩. আসল রং কয়টি?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর: খ. তিনটি
৪. বর্ষা ঋতুর ফুল কোনটি?
ক. জবা খ. বেলি
গ. কদম ঘ. গোলাপ
সঠিক উত্তর: গ. কদম
৫. বৃষ্টির পর আকাশে কী ফুটে ওঠে?
ক. চন্দ্র খ. সূর্য গ. তারা ঘ. রংধনু
সঠিক উত্তর: ঘ. রংধনু
৬. শীতকালে নদী ও খালবিলে কারা আশ্রয় নেয়?
ক. অতিথি পাখি খ. মাছ
গ. গরু ঘ. শিয়াল
সঠিক উত্তর: ক. অতিথি পাখি
৭. রঙের ঋতু কোনটি?
ক. বর্ষাকাল খ. শরৎকাল
গ. শীতকাল ঘ. বসন্তকাল
সঠিক উত্তর: ঘ. বসন্তকাল
৮. সবুজ, কমলা ও বেগুনি—এ রং তিনটিকে কী বলা হয়?
ক. মাধ্যমিক রং খ. জল রং
গ. প্রাথমিক জল রং ঘ. প্রকৃত রং
সঠিক উত্তর: ক. মাধ্যমিক রং
৯. আভা শব্দটির অর্থ কী?
ক. ছায়া খ. দীপ্তি
গ. সৌন্দর্য ঘ. কুৎসিত
সঠিক উত্তর: খ. দীপ্তি
১০. সুমন লাল ও হলুদ রং মিশালে কী রং পাবে?
ক. নীল খ. হলুদ
গ. কমলা ঘ. বেগুনি
সঠিক উত্তর: ঘ. বেগুনি
১১. কচু ফুলের রং কী রূপ?
ক. লাল খ. নীল গ. হলুদ ঘ. কমলা
সঠিক উত্তর: ঘ. কমলা
১২. ছবি আঁকার মৌলিক রংগুলো কী?
ক. হলুদ, সবুজ ও বেগুনি
খ. লাল, নীল ও হলুদ
গ. লাল, নীল ও সবুজ
ঘ. লাল, নীল ও সবুজ
সঠিক উত্তর: খ. লাল, নীল ও হলুদ ১৩. আকাশের রংধনুতে কোন রংটি থাকে না?
ক. লাল খ. গোলাপি
গ. নীল ঘ. সাদা
সঠিক উত্তর: ঘ. সাদা
১৪. কোন ঋতুতে প্রচুর বৃষ্টিপাত হয়?
ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে
গ. শীতকালে ঘ. বসন্তকালে
সঠিক উত্তর: খ. বর্ষাকালে
১৫. গাছপালা বর্ষাকালে সতেজ হয় কেন?
ক. আবহাওয়া শুষ্ক থাকে বলে
খ. মাটি শুকনো থাকে
গ. পানি পায় বলে
ঘ. প্রচুর রোদ পায় বলে
সঠিক উত্তর: গ. পানি পায় বলে
১৬. চাষিরা কখন দলবেঁধে ফসল কাটা শুরু করে?
ক. বর্ষাকালে খ. শরৎকালে
গ. বসন্তকালে ঘ. হেমন্তকালে
সঠিক উত্তর: ঘ. হেমন্তকালে
১৭. কোন ঋতুকে ফসলের ঋতু বলা হয়?
ক. শীত খ. বসন্ত গ. হেমন্ত ঘ. শরৎ
সঠিক উত্তর: গ. হেমন্ত
১৮. শরৎকালে আকাশে মেঘ কিসের মতো উড়ে বেড়ায়?
ক. শুকনো পাতার মতো
খ. ঘুড়ির মতো
গ. পেজা তুলার মতো
ঘ. পাখির মতো
সঠিক উত্তর: গ. পেজা তুলার মতো
১৯. হাশেম খান পেশায় কী ছিলেন?
ক. অধ্যাপক খ. ব্যবসায়ী
গ. চাকরিজীবী ঘ. কৃষক
সঠিক উত্তর: ক. অধ্যাপক
২০. হাশেম খান কোন জাদুঘরের প্রতিষ্ঠাতা?
ক. জাতীয় জাদুঘর
খ. লোকশিল্প জাদুঘর
গ. বঙ্গবন্ধু জাদুঘর
ঘ. ময়নামতি জাদুঘর
সঠিক উত্তর: গ. বঙ্গবন্ধু জাদুঘর।