মেলা
প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘মেলা’ কবিতা থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। মেলা কবিতার লেখক কে?
ক. আহসান হাবীব
খ. সুফিয়া কামাল গ. জসীমউদ্দীন
ঘ. বেলাল আহমেদ
সঠিক উত্তর: ক. আহসান হাবীব
২। কবি আহসান হাবীব কোথায় জন্মগ্রহণ করেন?
ক. ঢাকা খ. ফরিদপুর
গ. পিরোজপুর ঘ. মাদারীপুর
সঠিক উত্তর: গ. পিরোজপুর
৩। মেলা কবিতায় আকাশে কিসের মেলার কথা বলা হয়েছে?
ক. সূর্যের খ. চন্দ্রের
গ. তারার ঘ. পাখির
সঠিক উত্তর: গ. তারার
৪। মেলা কবিতায় উল্লিখিত ভাইবোনেরা কী কুড়িয়ে বেড়ায়?
ক. ফুল খ. ফল গ. কাপড় ঘ. রং
সঠিক উত্তর: ঘ. রং
৫। আলোর পাখি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
ক. রাতের পাখি খ. ভোরের পাখি
গ. সূর্য ঘ. তারা
সঠিক উত্তর: গ. সূর্য
৬। মেলা কবিতায় মেলা শব্দটি কোন অর্থে ব্যবহূত হয়েছে?
ক. মিলন খ. বিরহ
গ. উৎসব ঘ. অনুষ্ঠান
সঠিক উত্তর: ক. মিলন
৭। কবি বিশ্বজুড়ে কোন মেলার আহ্বান জানিয়েছেন?
ক. ভালোবাসার খ. আনন্দের
গ. একতার ঘ. প্রাচুর্যের
সঠিক উত্তর: ক. ভালোবাসার
৮। মেলা কবিতায় কচি সবুজ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ফলমূল খ. শাক-সবিজ
গ. গাছপালা ঘ. ভাইবোন
সঠিক উত্তর: ঘ. ভাইবোন
৯। কচি সুবজ ভাই বোনেরা কেমন থাকে?
ক. দুঃখে খ. কষ্টে
গ. হাসিখুশি ঘ. অনাহারে
সঠিক উত্তর: গ. হাসিখুশি
১০। পাখিরা কী করে?
ক. উড়ে বেড়ায়
খ. কিচিরমিচির করে
গ. গান গায় ঘ. বাসা বুনে
সঠিক উত্তর: গ. গান গায়
১১। কোথা হতে শিশুরা ভালোবাসার ঢেউ নেয়?
ক. নদী হতে খ. পুকুর হতে
গ. সাত সাগর হতে ঘ. খাল হতে
সঠিক উত্তর: গ. সাত সাগর হতে
১২। আকাশের নীলের মধ্যে কী রয়েছে?
ক. দুঃখ খ. বেদনা
গ. হাসি ঘ. উদারতা
সঠিক উত্তর: ঘ. উদারতা
১৩। কচি সবুজ ভাইবোনদের সংখ্যা কত?
ক. শত শত খ. হাজার হাজার
গ. লক্ষ লক্ষ ঘ. কোটি কোটি
সঠিক উত্তর: গ. লক্ষ লক্ষ।
১৪। বাগানে কিসের মেলা?
ক. ফলের খ. ফুলের
গ. তারার ঘ. সূর্যের
সঠিক উত্তর: খ. ফুলের
১৫। কবি আহসান হাবীব দৈনিক বাংলা পত্রিকার কোন বিভাগ পরিচালনা করেন?
ক. খেলা বিভাগ খ. বাংলার বিভাগ
গ. গ্রাম বিভাগ ঘ. সাহিত্য বিভাগ
সঠিক উত্তর: ঘ. সাহিত্য বিভাগ
১৬। ছায়া হরিণ কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সুকুমার রায় ঘ. আহসান হাবীব
সঠিক উত্তর: ঘ. আহসান হাবীব
১৭। আহসান হাবীব কয়টি উপন্যাস লিখেছেন?
ক. ৫টি খ. ২টি গ. ১টি ঘ. ৩টি
সঠিক উত্তর: গ. একটি।