৭০ টাকা ধার করে অনুষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছে। কারণ জানতে পেয়ে তো ভিরমি খেয়ে গেলাম। ছেলে বলে কী! কুমিল্লা থেকে একা একা চলে এসেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উৎসবস্থলে। এর আগের দিন ২৬ অক্টোবর ছিল কুমিল্লা জিলা স্কুলে অনুষ্ঠান। শত চেষ্টার পরও প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি ও। পত্রিকার মাধ্যমে জানতে পারে ২৭ তারিখের কসবা অনুষ্ঠানের কথা। তাই বাসায় না জানিয়ে বড় বোনের কাছ থেকে ৭০ টাকা ধার করে। সঙ্গে ছিল নিজের জমানো কিছু টাকা। তা নিয়েই সকাল সকাল কসবার উদ্দেশে সাবিত হোসাইন। কুমিল্লার একটি স্কুলে নবম শ্রেণীতে পড়ে। আই-জিনিয়াস হওয়ার স্বপ্ন দুই চোখে। সুযোগও পেল উন্মুক্ত আই-জিনিয়াস সিলেকশন পর্বে। শেষ পর্যন্ত হতে পারেনি আই-জিনিয়াস। তাতে তার দুঃখ নেই, অংশ তো নিতে পেরেছে।—বিবর্ধন রায়