৮ কোটি ৩০ লাখ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট
ফেসবুকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিজের অ্যাকাউন্ট ছাড়াও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এক খবরে বিবিসি জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে ফেসবুকে অবৈধ অ্যাকাউন্টের সংখ্যা আট কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে।প্রতি মাসে অন্তত একবার ফেসবুকে ঢোকেন তঁাদের সক্রিয় ব্যবহারকারী হিসেবে গণ্য করে ফেসবুক। সেই হিসাব অনুসারে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দঁাড়িয়েছে সাড়ে ৯৫ কোটি। এই বিশালসংখ্যক ব্যবহারকারীর মধ্যে ৪ দশমিক ৮ শতাংশ অ্যাকাউন্ট ভুয়া।সামাজিক যোগাযোগের অবাধ সুযোগ করে দিলেও ফেসবুকের নিজস্ব নিয়মনীতি আছে। কিন্তু অনেকেই সেই নিয়মনীতির তোয়াক্কা করেন না। ফেসবুক কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ৮ দশমিক ৭ শতাংশ ব্যবহারকারী ফেসবুকের নিয়ম লঙ্ঘন করেন। পাশাপাশি ২ দশমিক ৪ শতাংশ ব্যবহারকারী নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্ট চালানোর পাশাপাশি নিজের পোষা প্রাণী বা নিজের প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির হয়ে একাধিক অ্যাকাউন্ট খুলেছেন। ফেসবুকের অ্যাকাউন্টে দেড় শতাংশ ক্ষেত্রেই ভুয়া নাম ব্যবহার করা হয়।প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন, ফেসবুকের এ তথ্যগুলো হয়তো ফেসবুকে বিনিয়োগের ক্ষেত্রে ও বিজ্ঞাপন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।