৮ গ্রাম ওজনের পেনড্রাইভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৮ গ্রাম ওজনের অ্যাপাসার এএইচ ৩৫৩ মডেলের পেনড্রাইভ বাজারে এনেছে প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান টেক রিপাবলিক। ১৬, ৩২ ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার পেনড্রাইভে দ্রুত ডেটা বিনিময় করা যায়। লিনাক্স, উইন্ডোজ ও ম্যক অপারেটিং সিস্টেমে কাজ করে। ধারণক্ষমতার ওপর ভিত্তি করে এর দাম যথাক্রমে ৭০০, ১১০০ ও ২৫০০ টাকা। বিজ্ঞপ্তি।