৮ জানুয়ারি থেকে রামপালে জ্ঞানমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা মাঠে ৮ জানুয়ারি শুরু হচ্ছে দুই দিনের জ্ঞানমেলা। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করেছে। গ্রামীণ মেলার আবহের সঙ্গে তথ্যপ্রযুক্তির নানা বিষয় যুক্ত থাকে এ মেলায়। তথ্যপ্রযুক্তি গ্রামের মানুষের কী কাজে লাগে, এর নমুনাও দেখা যায় মেলায়। এবারের মেলায় টেলিমেডিসিনের মাধ্যমে স্তন ক্যানসারের নিরীক্ষা ও রোগী দেখার ব্যবস্থাও থাকছে। মেলায় গণিত প্রতিযোগিতা, দাবা, রচনা, চিএাঙ্কন ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক