৮ জুন অ্যাপলের ডেভেলপার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আগামী ৮ জুন বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস সম্মেলন (ডব্লিউডব্লিউডিসি) ২০১৫’ অনুষ্ঠিত হবে। চলবে ১২ জুন পর্যন্ত।
যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর মসকোনে ওয়েস্ট সেন্টারে অনুষ্ঠেয় এ সম্মেলনে যোগ দেবেন অ্যাপলের জন্য কাজ করেন এমন প্রোগ্রামার বা ডেভেলপাররা। তবে এবার এ সম্মেলনে নিষিদ্ধ করা হয়েছে সেলফি স্টিক। ধারণা করা হচ্ছে এবারের ডব্লিউডব্লিউডিসিতে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ৯-এর ঘোষণা আসতে পারে। গত বছর এ সম্মেলনে আইওএস ৮-এর ঘোষণা দিয়েছিল অ্যাপল।
ধারণা করা হচ্ছে অ্যাপল টিভির নানা বিষয় নিয়েও থাকবে ঘোষণা। এ সম্মেলনে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, বিপণন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফিল স্কিলার, সফটওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রেইগ ফেডেরিসহ অনেকেই উপস্থিত থাকবেন।
সম্প্রতি আইওএস ৮.৪ উন্মুক্ত হয়েছে ব্যবহারকারীদের জন্য। আর এতে সংগীতবিষয়ক নতুন অ্যাপ্লিকেশনের পাশাপাশি মিনি প্লেয়ারকে আগের চেয়ে উন্নত করা হয়েছে। এর আরও নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা হবে সম্মেলনে। সম্মেলন বিষয়ে ফিল স্কিলার বলেন, ‘আমাদের অ্যাপ স্টোর থেকে সারা বিশ্বে কয়েক লাখ চাকরি তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যবহারকারী এবং ডেভেলপারদের মধ্যে একটি দারুণ সম্পর্ক তৈরি হচ্ছে। আইওএস, ওএসএক্স ইত্যাদির জন্য দারুণ সব নতুন প্রযুক্তি পেয়েছি যা সম্মেলনে ডেভেলপারদের বলা হবে।’
দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম