৮০ হাজার ইন্টারনেট ক্যাফেতে চীনা নজরদারি
চীনের কর্তৃপক্ষ সে দেশের ৮০ হাজার ইন্টারনেট ক্যাফেতে ৪০ লাখ ৬৫ হাজারের বেশি কম্পিউটার স্থাপন করেছে। সহিংস বা অশ্লীল অনলাইন গেমস প্রতিরোধে কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে সম্প্রতি এ কথা বলা হয়েছে।চীনের সংস্কৃতিমন্ত্রী কাই উর বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, তাঁর মন্ত্রণালয় এ বছর সহিংস ও অশ্লীল বিষয়বস্তু রয়েছে এমন ২১৯টি ইন্টারনেট গেমস নিষিদ্ধ করেছে এবং বেশ কয়েকটি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। সিনহুয়া জানায়, চীনের সংস্কৃত মন্ত্রণালয় দ্রুত প্রসারমাণ অনলাইন গেমসের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং ভবিষ্যতে অনলাইন গেমসের ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা করেছে। চীনে ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে। চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের হিসাব অনুযায়ী, বর্তমানে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি ৮০ লাখ। দেশটিতে ইন্টারনেট গেমারের সংখ্যা গত জুন মাসে ছিল ২১ কোটি ৭০ লাখ। —এএফপি অবলম্বনে মাহমুদুর রহমান