৮৫ ইঞ্চি ইউএইচডি টিভি আনছে স্যামসাং
আলট্রা হাই ডেফিনেশন বা ইউএচইডি প্রযুক্তির ৮৫ ইঞ্চি মাপের টেলিভিশন বাজারে আনছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং।ইউএইচডি প্রযুক্তিতে সাধারণ হাই ডেফিনেশন বা এইচডি মানের তুলনায় চার গুণ ভালোমানের ছবি দেখা যায়। চলতি বছরে ইউরোপের বাজারে ‘এস ৯’ মডেলের এই টিভি আনবে স্যামসাং। প্রতিষ্ঠানটির বরাতে এক খবরে ‘টেলিগ্রাফ’ অনলাইন জানিয়েছে, ৮৫ ইঞ্চি মাপের এই টেলিভিশনের দাম হতে পারে ৩৫ হাজার ব্রিটিশ পাউন্ড।স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, ৮৫ ইঞ্চি মাপের ইউএইচডি টেলিভিশনের পরবর্তী সংস্করণ বাজারে আসবে ২০১৪ সালে। ৪০ হাজার পাউন্ড দামের সেই টেলিভিশনটি হবে ১১০ ইঞ্চি মাপের।এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, আগামী বছর থেকে ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে জাপানে ইউএইচডি টিভির সম্প্রচার শুরু হবে।স্যামসাং ছাড়াও ইউএইচডি টিভি তৈরিতে কাজ করছে এলজি, সনি, প্যানাসনিক ও শার্প।