৯ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের এসএসসি ও সমমান (মাধ্যমিক ও দাখিল) পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ। আজ বুধবার পরীক্ষার এ সময়সূচি ঘোষণা করা হয়েছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওহিদুজ্জামান প্রথম আলো ডটকমকে এ কথা জানান।
সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ব ইজতেমার কারণে সময়টা কয়েক দিন পেছানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র প্রথম আলো ডটকমকে এ কথা জানান।