৯ বছরের মধ্যে সুপার কম্পিউটার তৈরি করবে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২০ সালের মধ্যে দ্রতগতির সুপার কম্পিউটার তৈরির দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে চীন।চীনের একটি পত্রিকা জানিয়েছে, চীনা কম্পিউটার বিজ্ঞানীরা ২০১৫ সালের মধ্যে ১০০ পেটাফ্লপস ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। এ ছাড়া তারা ২০২০ সালের মধ্যে পৃথিবীর প্রথম এক্সাস্কেল সুপার কম্পিউটার তৈরি করবে।‘আমাদের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা সব ধরনের কাজ চালিয়ে যাচ্ছি।’ সুপার কম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান তিয়ানহের একজন মুখপাত্র চীনের চায়না ডেইলিকে এ কথা বলেছেন।এক্সাস্কেল কম্পিউটার তৈরি হলে এটি কম্পিউটার জগতে নিয়ে আসবে বৈপ্লবিক পরিবর্তন। এক্সাস্কেল কম্পিউটার এখনকার অনেক দ্রুতগতির কম্পিউটারের চেয়েও হাজারগুণ দ্রুততার সঙ্গে কাজ করতে পারবে।তিয়ানহের সেই মুখপাত্র আরও জানান, চীনা বিজ্ঞানীরা ব্যবহারকারীদের সুবিধা ও পছন্দ-অপছন্দের কথা মাথায় রেখেই এই সুপার কম্পিউটার তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।এই সুপার কম্পিউটার ভূ-তাত্ত্বিক ও আবহাওয়া গবেষণা, ওষুধ শিল্প, নির্মাণশিল্পে নিয়ে আসবে যুগান্তকারী পরিবর্তন। ওয়েবসাইট।