৯ সেপ্টেম্বর নতুন আইফোন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: আইফোনের সম্ভাব্য নকশা
ছবি: আইফোনের সম্ভাব্য নকশা

শিগগিরই দেখা মিলতে পারে আইফোন ৬-এর। আগামী ৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট রিকোড সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ৯ সেপ্টেম্বর অ্যাপল যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে দুটি মডেলের নতুন আইফোন উন্মুক্ত করতে পারেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
রিকোডের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ৮ প্রসেসরনির্ভর ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি মাপের দুটি আইফোন বাজারে আনবে অ্যাপল। বর্তমানে বাজারে থাকা আইফোন৫এসের মাপ মাত্র ৪ ইঞ্চি। অর্থাত্ অ্যাপল এবার বড় মাপের আইফোন আনছে।
৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে আইফোন ছাড়াও আইওএস৮ অপারেটিং সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানাবে অ্যাপল। এ ছাড়া অ্যাপল এ সময় নতুন স্মার্টওয়াচেরও ঘোষণা দিতে পারে।
অ্যাপল নতুন পণ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।