৯ম ও ১০ শ্রেণির পড়াশোনা: ব্যাংকিং ও ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর 

প্রিয় শিক্ষার্থী, ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের অধ্যায়-৪ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪
২১। সাধারণত ঝুঁকি হচ্ছে—
ক. খারাপ কোনো কিছু ঘটার নিশ্চয়তা
খ. খারাপ কোনো কিছু ঘটার সম্ভাবনা
গ. ভালো কোনো কিছু ঘটার সম্ভাবনা
ঘ. ভালো কোনো কিছু ঘটার নিশ্চয়তা
উত্তর: খ. খারাপ কোনো কিছু ঘটার সম্ভাবনা
২২। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা যদি জানা না থাকে তবে তাকে—
ক. ঝুঁকি বলা যায়
খ. ঝুঁকি বলা যায় না
গ. অনিশ্চয়তা বলা যায় না
ঘ. অল্প ঝুঁকি বলা যায়
উত্তর: খ. ঝুঁকি বলা যায় না
২৩। নিচের কোন ঝুঁকিটি পরিমাপযোগ্য নয়?
ক. প্রকল্পের ক্ষতি
খ. সুদের হার কমে যাওয়া
গ. তেলের দাম বাড়া
ঘ. মালিকের মৃত্যু
উত্তর: ঘ. মালিকের মৃত্যু
২৪। ঝুঁকি কমানো যায় কেন?
ক. অনিশ্চিত বলে
খ. অধিক বলে
গ. পরিমাপ করা যায় বলে
ঘ. নির্দিষ্ট বলে
উত্তর: গ. পরিমাপ করা যায় বলে
২৫। অনিশ্চয়তাকে কমানো যায় না কেন?
ক. পরিমাপ করা যায় না বলে
খ. পরিমাপ করা যায় বলে
গ. অনেক বেশি বলে
ঘ. অনিশ্চয়তা পরিমাপযোগ্য, তাই
উত্তর: ক. পরিমাপ করা যায় না বলে
২৬। নিচের কোনটি অনিশ্চয়তার বৈশিষ্ট্য?
ক. এটি নিয়ন্ত্রণযোগ্য
খ. এটি নিয়ন্ত্রণযোগ্য নয়
গ. এটি পরিমাপযোগ্য
ঘ. এটি কমানো যায়
উত্তর: খ. এটি নিয়ন্ত্রণযোগ্য নয়
২৭. ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে কী জড়িত থাকে?
ক. ঝুঁকি খ. নিশ্চয়তা
গ. ক্ষতি ঘ. সম্ভাবনা
উত্তর: ক. ঝুঁকি
২৮। ‘ঝুঁকি ব্যবস্থাপনার জন্য কোনটি সবচেয়ে বেশি জরুরি?
ক. ঝুঁকির উৎস খুঁজে বের করা
খ. ঝুঁকির ফলে ক্ষতি খুঁজে বের করা
গ. ঝুঁকির প্রতিকার বের করা
ঘ. ঝুঁকির ফলে সৃষ্ট ফলাফল বের করা
উত্তর: ক. ঝুঁকির উৎস খুঁজে বের করা
২৯। ব্যবসায়িক কার্যক্রম থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনে কোনোরূপ অনিশ্চয়তা দেখা দিলে তাকে কী বলে?
ক. আর্থিক ঝুঁকি
খ. মৌলিক ঝুঁকি
গ. ব্যবসায়িক ঝুঁকি
ঘ. ফটকা ঝুঁকি
উত্তর: গ. ব্যবসায়িক ঝুঁকি
৩০। কখন বিভিন্ন রকম পরিচালনা ব্যয়ের সৃষ্টি হয়?
ক. শিক্ষা ক্ষেত্রে
খ. প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে
গ. বাড়ি তৈরিতে
ঘ. ঝুঁকি থাকলে
উত্তর: ক. শিক্ষা ক্ষেত্রে।
৩১। পরিচালন ব্যয় পরিশোধের অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকি তৈরি হয়?
ক. ব্যবসায়িক ঝুঁকি খ. আর্থিক ঝুঁকি
গ. মৌলিক ঝুঁকি ঘ. ফটকা ঝুঁকি
উত্তর: ক. ব্যবসায়িক ঝুঁকি।
মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল