৯ম ও ১০ম শ্রেণির পড়াশোনা: ব্যাংকিং ও ফিন্যান্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং ও ফিন্যান্স

বহুনির্বাচনি প্রশ্নোত্তর n

প্রিয় শিক্ষার্থী, ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-৪

৪০। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি কত প্রকার?

ক. ৪ খ. ৫ গ. ৩ ঘ. ২

উত্তর: ঘ. ২

৪১। নিচের কোন ধরনের বিনিয়োগকারীর বিনিয়োগের মূল্য সুদের হারের সঙ্গে ওঠানামা করে?

ক. ব্যবসায় বিনিয়োগকারী

খ. বন্ড বিনিয়োগকারী

গ. শেয়ারে বিনিয়োগকারী

ঘ. সব কটি

উত্তর: খ. বন্ড বিনিয়োগকারী

৪২। কোনো ব্যবসায়ের সার্বিক উদ্দেশ্য সাধনে কোনটির প্রভাব রয়েছে?

ক. ঝুঁকির খ. অনিশ্চয়তার

গ. ক্রেতার ঘ. বিক্রেতার

উত্তর: ক. ঝুঁকির

৪৩। কোনো কারণে যদি বিনিয়োগকারী সহজে এবং উপযুক্ত মূল্যে শেয়ার বা বন্ড বিক্রি করতে না পারে, তখন কী ধরনের ঝুঁকির উদ্ভব হয়?

ক. তারল্য ঝুঁকি

খ. বিক্রয় ঝুঁকি

গ. সুদের হারের ঝুঁকি

ঘ. কারিগরি ঝুঁকি

উত্তর: ক. তারল্য ঝুঁকি

৪৪। তারল্য ঝুঁকি কিসের ওপর নির্ভর করে?

ক. অর্থের ওপর

খ. বাজারে আকার ও কাঠামোর ওপর

গ. ক্রেতার ওপর

ঘ. বিক্রেতার ওপর

উত্তর: খ. বাজারে আকার ও কাঠামোর ওপর

৪৫। একমালিকানা ও অংশীদারি কারবারে কোন ধরনের ঝুঁকি অনেক বেশি?

ক. পক্ষপাতিত্বের ঝুঁকি

খ. তারল্য ঝুঁকি

গ. প্রাকৃতিক ঝুঁকি

ঘ. ব্যবসায়িক ঝুঁকি

উত্তর: খ. তারল্য ঝুঁকি

৪৬। সুদের হারের ঝুঁকি হলো—

ক. সুদের হারের সঙ্গে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনা

খ. সুদের হারের সঙ্গে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা

গ. মুনাফার হারের সঙ্গে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা

ঘ. বিক্রির হারের সঙ্গে বিনিয়োগের মূল্য বাড়ার সম্ভাবনা

উত্তর: ক. সুদের হারের সঙ্গে বিনিয়োগের মূল্য কমার সম্ভাবনা

৪৭। কীভাবে অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়?

ক. ক্ষতির পরে ব্যবস্থা নিলে

খ. কম প্রকল্প হাতে নিলে

গ. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিচার করে ব্যবস্থা গ্রহণ করলে

ঘ. কোনোটিই নয়

উত্তর: গ. ভবিষ্যতের সম্ভাব্য ঘটনা বিচার করে ব্যবস্থা গ্রহণ করলে

৪৮। ঝুঁকি হলো—

ক. প্রত্যাশিত কোনো কিছু ঘটার সম্ভাবনা

খ. অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার সম্ভাবনা

গ. মুনাফা হওয়ার সম্ভাবনা

ঘ. ক্ষতি হওয়ার সম্ভাবনা

উত্তর: খ. অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার সম্ভাবনা।

৪৯। ব্যবসাপ্রতিষ্ঠানের মুনাফা অর্জন নির্ভর করে—

ক. পণ্যের দামের ওপর

খ. পণ্যের বাজার চাহিদার ওপর

গ. ক্রেতার ওপর ঘ. ঝুঁকির ওপর

উত্তর: খ. পণ্যের বাজার চাহিদার ওপর

৫০। কখন পর্যাপ্ত মুনাফা অর্জন সম্ভব হয় না?

ক. প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে

খ. উৎপাদন বেশি হলে

গ. বিক্রয় বেশি হলে

ঘ. ঝুঁকি কম হলে

উত্তর: ক. প্রকৃত বিক্রয় অনুমেয় বিক্রয় থেকে কম হলে

৫১। কোনটি ঝুঁকিমুক্ত আয়ের বৈশিষ্ট্য?

ক. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান নয়

খ. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান

গ. যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি

ঘ. যে আয় প্রত্যাশিত আয়ের চেয়ে কম

উত্তর: খ. যে আয়ে প্রকৃত ও প্রত্যাশিত আয় সমান

৫২। নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ?

ক. শেয়ার থেকে প্রাপ্ত আয়

খ. ব্যবসায় থেকে প্রাপ্ত আয়

গ. লগ্নি থেকে প্রাপ্ত আয়

ঘ. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়

উত্তর: ঘ. ট্রেজারি বন্ড থেকে প্রাপ্ত আয়

৫৩। সরকার কর্তৃক ইস্যুকৃত ক্ষেত্রে বিনিয়োগ কী হিসেবে পরিগণিত?

ক. ঝুঁকি খ. ঝুঁকিমুক্ত

গ. অধিক লাভজনক ঘ. অনিশ্চিত

উত্তর: খ. ঝুঁকিমুক্ত।

৫৪। ট্রেজারি বিল কেন ঝুঁকিমুক্ত?

ক. প্রাপ্ত আয় অনিশ্চিত থাকে বলে খ. প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে

গ. প্রাপ্ত আয় বেশি হয় বলে

ঘ. সবগুলোই

উত্তর: খ. প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে।

মুহাম্মদ আলী, শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল