৯ম ও ১০ম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং ও ফিন্যান্স
মুহাম্মদ আলী

অধ্যায়-৩ 
প্রিয় শিক্ষার্থী, আজ ব্যাংকিং ও ফিন্যান্স বিষয়ের ৩ নম্বর অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৪। ব্যাংক থেকে ভোগ্যপণ্য কেনার জন্য যে ঋণ নেওয়া হয়, তাকে বলে—
ক. উদ্যোক্তা ঋণ খ. কৃষিঋণ
গ. ভোক্তাঋণ ঘ. ক্ষুদ্রঋণ
উত্তর: গ. ভোক্তাঋণ
১৫। কিস্তি বার্ষিক ভিত্তিতে পরিশোধ না করে কিভাবে পরিশোধ করা যায়?
ক. ৬ মাস খ. ৩ মাস
গ. প্রতি মাস ঘ. প্রতিদিন
উত্তর: ঘ. প্রতিদিন
১৬। অর্থের সময়মূল্য বিবেচনা গুরুত্বপূর্ণ। কারণ—
ক. সুযোগ ব্যয় খ. প্রচলন মূল্যায়ন
গ. ঋণ গ্রহণ সিদ্ধান্ত ঘ. সবগুলো
উত্তর: ঘ. সবগুলো
১৭। কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্প অর্থ বিনিয়োগের যে সুযোগ ত্যাগ করতে হয়, তাকে বলে—
ক. মূলধন ব্যয় খ. বিক্রয়ের ব্যয়
গ. সুযোগ ব্যয় ঘ. উৎপাদন ব্যয়
উত্তর: গ. সুযোগ ব্যয়
১৮। ‘রুল ৭২’ হলো—
ক. ৭২ নম্বর আইন খ. ৭২ নম্বর ধারা
গ. বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয়পদ্ধতি ঘ. ৭২ নম্বর সিদ্ধান্ত
উত্তর: গ. বিনিয়োগের সুযোগ ব্যয় নির্ণয়পদ্ধতি
১৯। ব্যাংক বা যেকোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের আগে কী বিবেচনা করতে হয়?
ক. ঋণের বহির্মূল্য খ. ঋণের অন্তর্মূল্য
গ. কিস্তি পরিশোধের ক্ষমতা
ঘ. কিস্তির বর্তমান মূল্য
উত্তর: গ. কিস্তি পরিশোধের ক্ষমতা
২০। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হলে কারবারটি কিসের সম্মুখীন হতে পারে?
ক. ঋণগ্রস্ত খ. লাভজনক
গ. ক্ষতিগ্রস্ত ঘ. দেউলিয়া
উত্তর: ঘ. দেউলিয়া
২১। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ে প্রয়োজন—
i. বর্তমান মূল্য ii. সুদের হার
iii. বাৎসরিক মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২২। বর্তমান মূল্য নির্ণয়ে প্রয়োজন হয় কিসের?
i. ভবিষ্যৎ মূল্য ii. সুদের হার
iii. মেয়াদ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৩। কোনগুলো সমান হার বহন করে?
i. বাৎসরিক ৬৭.৬১% সুদের হার
ii. সাপ্তাহিক ১% সুদের হার
iii. মাসিক ১২% সুদের হার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
২৪। ভোগ্যপণ্য বলতে বোঝায়—
i.গাড়ি ii. কারখানার মেশিন iii. ফ্রিজ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii.
২৫। মাসিক সঞ্চয়ের ভবিষ্যৎ মূল্য নির্ধারণে প্রয়োজন—
i. সুদের হার ii. কিস্তির মেয়াদ
iii. বাৎসরিক কিস্তির সংস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
২৬। অর্থের সময়মূল্য গুরত্বপূর্ণ, কারণ—
i. সুযোগ ব্যয় ii. প্রকল্প মূল্যায়ন
iii. ঋণ গ্রহণ সিদ্ধান্ত
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৭ থেকে ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও: আলিমের কাছে ‘দিবানিশি সঞ্চয়ী প্রকল্প’ একটি প্রস্তাব নিয়ে এসেছে। এই প্রকল্পে যদি আলিম ১০০ টাকা রাখে, তাহলে শতকরা ১০ ভাগ সুদ পাবে।
২৭। আলিমের ১০০ টাকার বর্তমান মূল্য কত?
ক. ১০০ খ. ২০০ গ. ১১০ ঘ. ১২১
উত্তর: ক. ১০০
২৮। ১০% সুদে ১ বছর পরে ১০০ টাকার মূল্য—
ক. ১০০ খ. ১০ গ. ১১০ ঘ. ১২০
উত্তর: গ. ১১০
২৯। বর্তমানে ১০০ টাকায় ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত?
ক. ১০০ টাকা খ. ১০ টাকা
গ. ১১০ টাকা ঘ. ১২১ টাকা
উত্তর: ঘ. ১২১ টাকা
৩০। কোন সূত্র ব্যবহার করে আলিম ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পেরেছে?
ক. বর্তমান মূল্য × (১+সুদের হার) মেয়াদ
খ. বর্তমান মূল্য × (১-সুদের হার) মেয়াদ
গ. বর্তমান মূল্য/ (১-সুদের হার) মেয়াদ
ঘ. বর্তমান মূল্য/ (১+সুদের হার) মেয়াদ
উত্তর: ক. বর্তমান মূল্য × (১+সুদের হার) মেয়াদ
উদ্দীপকটি পড়ে ৩১ থেকে ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও: কামরুল মাসে ১০০০ টাকা করে ১৫ বছরের জন্য ব্যাংকে টাকা জমা করে। যার ওপর ১০% হারে সুদ প্রদান করা হবে।
৩১। মেয়াদ শেষে কামরুল কত টাকা পাবে?
ক. ৪,১৪,৪৭০.৩৫ টাকা
খ. ১,০০,০০০ টাকা
গ. ৪,২৪,৪৭০.৩৫ টাকা
ঘ. ৩৪,৪৭০.৩৫ টাকা
উত্তর: ক. ৪,১৪,৪৭০.৩৫ টাকা
৩২। কামরুল সঞ্চয়ী স্কিমে টাকা না রাখলে তার কত টাকা জমা হতো?
ক. ৪,১৪,৪৭০.৩৫ টাকা
খ. ১,৮০,০০০ টাকা
গ. ৪,২৪,৪৭০.৩৫ টাকা
ঘ. ৪,৩৪,৪৭০ টাকা
উত্তর: খ. ১,৮০,০০০ টাকা
৩৩। কামরুল অতিরিক্ত কত টাকা পাচ্ছে?
ক. ৪,১৪,৪৭০ টাকা
খ. ১,৮০,০০০ টাকা
গ. ২,৩৪,৪৭০.৩৫ টাকা
ঘ. ১,৩৪,৭৪০ টাকা
উত্তর: গ. ২,৩৪,৪৭০.৩৫ টাকা
৩৪। কামরুল কিসের জন্য স্কিমের দ্বারা বেশি টাকা পাচ্ছে?
ক. সুদের হার খ. স্কিম ভালো বলে
গ. চক্রবৃদ্ধি সুদের কারণে
ঘ. ভালো বিনিময়ের জন্য
উত্তর: গ. চক্রবৃদ্ধি সুদের কারণে।
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল