৯ম শ্রেণীর পড়া: হিসাব বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

 অধ্যায়-২n

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

১। দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা মানুষ কোন সময় থেকে অনুভব করছে?

ক. সুপ্রাচীনকাল

খ. আধুনিককাল

গ. একাদশ শতাব্দীতে

ঘ. চতুর্দশ শতাব্দীতে

উত্তর: ক. সুপ্রাচীনকাল।

২। ঘটনা কয় প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

উত্তর: ক. ২ প্রকার।

৩। লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কী?

ক. প্রতিদান খ. দান

গ. গ্রহণ ও দান ঘ. বিনিময়

উত্তর: গ. গ্রহণ ও দান।

৪। প্রতিটি লেনদেনে কমপক্ষে কয়টি পক্ষ জড়িত থাকে?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫

উত্তর: ক. ২।

৫। যে ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিবর্তন হয় তাকে কী বলে?

ক. ঘটনা খ. লেনদেন

গ. হিসাব ঘ. ডেবিট ও ক্রেডিট

উত্তর: খ. লেনদেন।

৬।‘স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র’ কিসের বৈশিষ্ট্য?

ক. জাবেদা খ. হিসাববিজ্ঞান

গ. লেনদেন ঘ. হিসাবরক্ষণ

উত্তর: গ. লেনদেন।

৭। হিসাব সমীকরণটি হলো—

ক. A=L+E খ. A+L=E

গ. A=L-E ঘ. L-E=A

উত্তর: ক. A=L+E।

৮।A=L+E সমীকরণেA উপাদানটি কী নির্দেশ করে?

ক. মোট সম্পদ খ. নিট লাভ

গ. মোট দায় ঘ. স্থায়ী সম্পদ

উত্তর: ক. মোট সম্পদ।

৯। হিসাব সমীকরণের বর্ধিত রূপ কোনটি?

ক. A=L+E

খ. A=A+(C+I-E)

গ. A=L+(C+R-E-D)

ঘ. A=E

উত্তর: গ. A=L+(C+R-E-D)।

১০। মালিকানা স্বত্বকে কয়টি উপাদান প্রভাবিত করে?

ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি

উত্তর: খ. ৪টি।

১১। চালান প্রস্তুত করেন কে?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. ফরমায়েশ দাতা ঘ. স্বত্বাধিকার

উত্তর: খ. বিক্রেতা।

১২। ক্যাশমেমো কত কপি তৈরি করা হয়?

ক. ২ কপি খ. ৩ কপি

গ. ৪ কপি ঘ. ৫ কপি

উত্তর: খ. ৩ কপি।

১৩। ক্যাশমেমোর মূলকপি কে সংরক্ষণ করে?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. ব্যবস্থাপক ঘ. ক্যাশিয়ার

উত্তর: ক. ক্রেতা।

১৪। ভাউচার কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

উত্তর: ক. ২ প্রকার।

১৫। ডেবিট ভাউচার কে অনুমোদন করেন?

ক. বিক্রেতা খ. উৎপাদক

গ. ক্যাশিয়ার ঘ. ব্যবস্থাপক

উত্তর: ক. বিক্রেতা।

১৬। সকল প্রকার ভাউচার কে অনুমোদন করেন?

ক. বিক্রেতা খ. হিসাবরক্ষক

গ. ক্যাশিয়ার ঘ. ব্যবস্থাপক

উত্তর: ঘ. ব্যবস্থাপক।

১৭। ক্রেডিট নোট কে তৈরি করেন?

ক. ক্রেতা খ. বিক্রেতা

গ. পরিচালক ঘ. ভোক্তা

উত্তর: খ. বিক্রেতা।

১৮।A = L + E সমীকরণটিরE উপাদানটি কী নির্দেশ করে?

ক. সম্পদ খ. মালিকানা স্বত্ব

গ. দায় ঘ. মুনাফা

উত্তর: খ. মালিকানা স্বত্ব।

১৯। অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি—

ক. হিসাবের খ. লেনদেনের

গ. ব্যবসায়ের ঘ. সমীকরণের

উত্তর: খ. লেনদেনের।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল