
অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।
১। কিসের মাধ্যমে আর্থিক ঘটনার ফলাফল ও প্রভাব জানা সম্ভব হয়?
ক. নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল খ. বিজ্ঞান ও প্রযুক্তি
গ. নির্দিষ্ট প্রযুক্তি ও তার প্রয়োগ
ঘ. জ্ঞান ও কর্মদক্ষতা
উত্তর: ক. নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল
২। আর্থিক ঘটনার ফলাফল নির্ণয়ের পদ্ধতি কোথায় আলোচনা করা হয়?
ক. অর্থনীতিতে খ. ব্যবস্থাপনায়
গ. হিসাববিজ্ঞান ঘ. অর্থায়ন ও ব্যাংকিংয়ে
উত্তর: গ. হিসাববিজ্ঞান
৩। হিসাববিজ্ঞানে কীসের ফলাফল নির্ণয়ের কৌশল ব্যাখ্যা করা হয়?
ক. ব্যবসায়ের খ. আর্থিক ঘটনার
গ. আর্থিক অবস্থার ঘ. অর্থ আদান-প্রদানের
উত্তর: খ. আর্থিক ঘটনার
৪। হিসাববিজ্ঞান শাস্ত্রে আর্থিক ঘটনার কী নির্ণয়ের পদ্ধতি ও কৌশল আলোচনা করা হয়?
ক. পরিমাণ ও ফলাফল খ. সংখ্যা ও প্রকৃতি
গ. বৈশিষ্ট্য ও কারণ ঘ. প্রভাব ও ফলাফল
উত্তর: ঘ. প্রভাব ও ফলাফল
৫। লেনদেনের প্রভাব ও ফলাফল নির্ণয়ের জন্য হিসাববিজ্ঞান লেনদেনসমূহকে কী করে?
ক. শ্রেণীবদ্ধকরণ খ. চিহ্নিতকরণ ও বিশ্লেষণ
গ. সংরক্ষণ ও পর্যালোচনা
ঘ. লিপিবদ্ধকরণ ও নিরীক্ষণ
উত্তর: গ. সংরক্ষণ ও পর্যালোচনা
৬। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের কী বলা হয়?
ক. ভাষা খ. জ্ঞান গ. ভূষণ ঘ. প্রাণ
উত্তর: ক. ভাষা
৭। হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য কোনটি?
ক. মুনাফা নির্ণয় খ. প্রতিবেদন দাখিল
গ. সঠিক ফলাফল নির্ণয় ঘ. সঠিক লিপিবদ্ধকরণ
উত্তর: ঘ. সঠিক লিপিবদ্ধকরণ
৮।‘আর্থিক ফলাফল’ ‘আর্থিক অবস্থা নিরূপণ’ হিসাববিজ্ঞানের কী ধরনের উদ্দেশ্য?
ক. প্রথম খ. মুখ্য গ. গৌণ ঘ. অন্যতম প্রধান
উত্তর: ঘ. অন্যতম প্রধান
৯। সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের কীসের ধারণা দেয়?
ক. লাভ-ক্ষতি খ. দায়-দেনার
গ. আর্থিক সচ্ছলতার ঘ. আর্থিক অবস্থা
উত্তর: ঘ. আর্থিক অবস্থা
১০। কীসের পরিমাণ নির্ণয় করে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?
ক. সম্পদ, আয় ও ব্যয়ের
খ. দায়, আয় ও মূলধনের
গ. সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের
ঘ. মূলধন উত্তোলন ও আয়ের
উত্তর: গ. সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের
১১। আর্থিক তথ্যাবলি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হিসাববিজ্ঞানের কী?
ক. উদ্দেশ্য খ. সুবিধা গ. মুখ্য কাজ ঘ. গৌণ কাজ
উত্তর: ক. উদ্দেশ্য
১২। নিচের কোনটি মুনাফাভোগী প্রতিষ্ঠান?
ক. ক্লাব খ. স্কুল গ. হাসপাতাল ঘ. ব্যাংক
উত্তর: ঘ. ব্যাংক
১৩। নিচের কোনটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান?
ক. হাউজিং সোসাইটি খ. বিমা কোম্পানি
গ. ট্রাভেল এজেন্সি ঘ. সিনেমা হল
উত্তর: ক. হাউজিং সোসাইটি
১৪। হিসাব রাখার মাধ্যমে কী ধরনের জীবন গঠন করা যায়?
ক. জবাবদিহিমূলক খ. সুশৃঙ্খল ও ব্যয়বহুল
গ. সুন্দর ও মিতব্যয়ী ঘ. সচ্ছল ও বিলাসবহুল
উত্তর: গ. সুন্দর ও মিতব্যয়ী
১৫। মুদ্রা প্রচলনের ফলে কোনটি শুরু হয়?
ক. ব্যাপক উৎপাদন খ. ব্যাংক ব্যবস্থা
গ. আদান-প্রদান ঘ. ব্যবসা-বাণিজ্য
উত্তর: ঘ. ব্যবসা-বাণিজ্য
১৬। হিসাবরক্ষণের মূলনীতি কী?
ক. দুতরফা দাখিলা পদ্ধতি খ. একতরফা দাখিলা পদ্ধতি গ. মিশ্র পদ্ধতি ঘ. সবগুলো
উত্তর: ক. দুতরফা দাখিলা পদ্ধতি
১৭। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—
ক. সরকার খ. শ্রমিক ও হিসাব সহকারী
গ. বিনিয়োগকারী ঘ. মালিক ও ব্যবস্থাপক
উত্তর: ঘ. মালিক ও ব্যবস্থাপক
১৮। হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী—
ক. মালিক খ. সরকার গ. কর্মচারী ঘ. পাওনাদার
উত্তর: ক. মালিক
১৯। হিসাববিজ্ঞান মানুষের সততা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে কী সৃষ্টি করে?
ক. মূল্যবোধ খ. জবাবদিহি
গ. ন্যায়পরায়ণতা ঘ. আর্থিক সচ্ছলতা
উত্তর: ক. মূল্যবোধ
২০। ভ্যাট, কাস্টমস ডিউটি, আয়কর প্রভৃতি সরকারের কীসের অন্যতম উৎস?
ক. সম্পদের খ. দায়ের গ. ব্যয়ের ঘ. আয়ের
উত্তর: ঘ. আয়ের।
# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল
শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা