৯ম শ্রেণীর পড়া: হিসাববিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো হিসাববিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

২৫। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন ৫,০০০ টাকা। এখানে কোন কোন উপাদান পরিবর্তন হয়?

ক. A ও E বৃদ্ধি খ. A ও E হ্রাস

গ. L বৃদ্ধি ঘ. L হ্রাস

উত্তর: খ. A ও E হ্রাস।

২৬। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করা হলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন ঘটে?

ক. A খ. E গ. L ঘ. E একবার বাড়বে আরেকবার কমবে

উত্তর: ঘ. E একবার বাড়বে আরেকবার কমবে।

২৭। কোনটি সঠিক?

ক. A=L-E খ. A=L+E

গ. L=A+E ঘ. A+L=E

উত্তর: খ. A=L+E.

২৮। জনাব হাসান ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে কারবার শুরু করেন। এর দ্বারা কারবারের বৃদ্ধি পেয়েছে—

i. সম্পদ ii. আয় iii. দায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও iii.

২৯। শিক্ষানবিশ সেলামি প্রাপ্তি ২,০০০ টাকা। এর দ্বারা কারবারের—

i. আয় বৃদ্ধি পেয়েছে

ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে

iii. আয় বৃদ্ধি পেয়েছে কিন্তু সম্পদ হ্রাস পেয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৩০। রেজা ট্রেডার্সের লেনদেন উপযোগী ঘটনা হলো—

i. পণ্য ক্রয়ের জন্য সিদ্ধান্ত গ্রহণ ১০,০০০ টাকা ii. ঋণের জন্য ব্যাংকের নিকট আবেদন ১,০০,০০০ টাকা iii. একজন কর্মচারীর ৫০,০০০ টাকা নিয়ে পলায়ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. iii

৩১। রেজার নিকট ৫০০ টাকার পণ্য ফেরত দেওয়া হলো।

ক. ক্রেডিট নোট দেখে

খ. ডেবিট নোট দেখে

গ. মেমো দেখে ঘ. চালান দেখে

উত্তর: খ. ডেবিট নোট দেখে

৩২। ফয়সালের নিকট থেকে নগদে পণ্য ক্রয় ৮,০০০ টাকা। লেনদেনটির সাথে জড়িত প্রামাণ্য দলিল হলো—

i. ডেবিট ভাউচার ii. ক্যাশ মেমো

iii. ডেবিট নোট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৩৩। ভাড়া প্রাপ্তি ২,০০০ টাকা। এ লেনদেনটির সাথে ব্যবহূত প্রামাণ্য দলিল হলো— i. ক্রেডিট ভাউচার

ii. প্রাপ্তি রশিদ iii. ক্রেডিট নোট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৩৪। বিক্রয় ফেরত ৪০০ টাকা। এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা হিসাব সমীকরণের—

i. A বৃদ্ধি পেয়েছে

ii. L বৃদ্ধি পেয়েছে

iii. E হ্রাস পেয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: গ. ii ও iii

৩৫। ৫,০০০ টাকার আসবাবপত্র ধারে বিক্রয়—একটি লেনদেন। কারণ এর দ্বারা কারবারের—

i. সম্পত্তি হ্রাস পেয়েছে

ii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে

iii. দায় বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

৩৬। দেনাদারের নিকট থেকে ১,২০০ টাকা পাওয়া গেল। এটি একটি লেনদেন, কারণ এর দ্বারা কারবারের—

i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে

ii. সম্পত্তি হ্রাস পেয়েছে

iii. স্বত্বাধিকার বৃদ্ধি পেয়েছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উত্তর: ক. i ও ii

# নিচের তথ্য থেকে ৩৭-৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মিসেস ফারজানা একজন দক্ষ ব্যবসায়ী। তিনি ২০১৩ সালের ১ জানুয়ারি তারিখে নগদ ৫০,০০০ টাকা, ব্যাংক জমা ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসায় শুরু করেন। এ ছাড়া তিনি জানুয়ারি ৫ তারিখে নগদে ২,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করেন এবং ৫,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করেন।

৩৭। মিসেস ফারজানার কারবারের মোট মূলধনের পরিমাণ কত?

ক. ৫০,০০০ টাকা

খ. ৭০,০০০ টাকা

গ. ৭৫,০০০ টাকা

ঘ. ৫৫,০০০ টাকা

উত্তর: খ. ৭০,০০০।

৩৮। মোট ক্রয়ের পরিমাণ কত?

ক. ১০,০০০ টাকা খ. ৫,০০০ টাকা গ. ৭,০০০ টাকা ঘ. ১২,০০০ টাকা

উত্তর: খ. ৫,০০০ টাকা

৩৯। পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান লেনদেন নয় কারণ—

ক. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি

খ. এটি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয়

গ. এটি একটি সাধারণ ঘটনা মাত্র

ঘ. এটি একটি সিদ্ধান্ত মাত্র

উত্তর: ক. প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা