৯ম শ্রেণীর ফিন্যান্স ও ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

৪২. নিজাম ট্রেডার্স অ্যান্ড কোং প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি প্রদান, পণ্য ক্রয় ও দোকান ভাড়া প্রদানের জন্য কিছু টাকা অর্থায়ন করতে চায়। এ ক্ষেত্রে উৎকৃষ্ট উৎস হলো—
i. বন্ধকী ঋণ গ্রহণ ii. স্বল্পমেয়াদি ঋণ
iii. ডিবেঞ্চার ইস্যু
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ i, ii ও iii
৪৩. অর্থায়ন বলতে কী বোঝায়?
i. বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ
ii. সংগৃহীত অর্থ ব্যবস্থাপনা
iii. উপযুক্ত জায়গায় প্রয়োজনমতো ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪-৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সাত বন্ধু মিলে অল্প পরিসরে প্রাথমিকভাবে পান্না ব্যাটারি লি. নামে একটি কোম্পানি গঠন করেছিল। কিন্তু কোম্পানিতে মূলধন কম হওয়ায় তার চাহিদা অনুযায়ী ব্যাটারি তৈরি করতে পারছিল না।
৪৪. অর্থায়নের উৎস কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪৫. এক বছরের কম মেয়াদি সময়ের জন্য অর্থায়নকে বলা হয়?
ক. স্বল্পমেয়াদি অর্থায়ন খ. মধ্যমেয়াদি অর্থায়ন
গ. দীর্ঘমেয়াদি অর্থায়ন ঘ. অভ্যন্তরীণ অর্থায়ন
৪৬. পান্না ব্যাটারি লি. তাদের ২০১২ সালের মুনাফার পরিমাণকে সর্বোচ্চকরণে কোন পদ্ধতি অনুসরণ করবে?
ক. তহবিল উৎসের খরচ সর্বোচ্চ
খ. তহবিল উৎসের খরচ ন্যূনতম
গ. অভ্যন্তরীণ অর্থায়ন ঘ. অর্থায়ন না করা
# নিচের উদ্দীপকটি পড়ে ৪৭-৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব আরিফ একজন দরজি দোকানের মালিক। ব্যবসা শুরুর আগেই সে কিছু মেশিন ক্রয় করে এবং দোকান ভাড়া বাবদ অগ্রিম প্রদান করে। ব্যবসা শুরুর পর তার কিছু অর্থায়নের প্রয়োজন পড়ে।
৪৭. ব্যবসা করার জন্য যে তহবিলের প্রয়োজন হয় তা সরবরাহ করাকে বলে—
ক. প্রকল্প অর্থায়ন খ. ব্যবসায় অর্থায়ন
গ. তহবিল বাজেট ঘ. বাজেট
৪৮. জনাব আরিফের ব্যবসাটি কী ধরনের ব্যবসায়?
ক. একমালিকানা ব্যবসায় খ. অংশীদারি ব্যবসায়
গ. যৌথ মূলধনি ব্যবসায় ঘ. প্রাইভেট কোম্পানি
৪৯. জনাব আরিফের ব্যবসা শুরুর পর নিজস্ব তহবিলে কোনো টাকা না থাকলে সে কোন উৎস থেকে অর্থায়ন করবে?
ক. অভ্যন্তরীণ খ. বাহ্যিক
গ. স্বল্পমেয়াদি ঘ. দীর্ঘমেয়াদি
৫০. জনাব আরিফ তাঁর ব্যবসায়ে অর্থায়ন করতে পারেন —
ক. ধারে কাঁচামাল ক্রয় করে
খ. শেয়ার ইস্যু করে
গ. ঋণপত্রের মাধ্যমে ঘ. বন্ধকি ঋণের মাধ্যমে।

ফিন্যান্স ও ব্যাংকিং: সঠিক উত্তর
৪২. খ ৪৩. ঘ ৪৪. ক ৪৫. ক ৪৬. খ ৪৭. খ ৪৮. ক ৪৯. খ ৫০. ক।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা