৯ম শ্রেণীর ফিন্যান্স ওব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

অধ্যায়-২

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর।

২১. নিচের কোনটি চাহিবামাত্র প্রদেয় ঋণ?

ক. ৫% FDR খ. ১০% বন্ধকি ঋণ

গ. ব্যাংক ঋণ ঘ. ব্যাংক জমাতিরিক্ত ঋণ।

২২. মধ্যমেয়াদি অর্থায়নের মেয়াদকাল কত?

ক. ১ বছর খ. ২ বছর গ. ১-৫ বছর ঘ. ৬ মাস-৩ মাস

২৩. কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস?

ক. ঋণপত্র খ. লিজিং

গ. বিমোচায়িত আর্থিক প্রতিষ্ঠান ঘ. ক্ষুদ্রঋণ

২৪. দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের মেয়াদকাল কত?

ক. ১ বছরের কম খ. ১-৫ বছর

গ. ৫-১০ ঘ. ৫-এর ঊর্ধ্ব সময়

২৫. ব্যবসায়ের দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য কোন উৎস থেকে অর্থায়ন ফলপ্রসূ?

ক. স্বল্পমেয়াদি খ. মধ্যমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি ঘ. অভ্যন্তরীণ

২৬. অর্থায়নের অন্তর্ভুক্ত কাজগুলো হলো—

i. তহবিল সংগ্রহ ii. তহবিল ব্যবস্থাপনা

iii.  তহবিলের উৎকৃষ্ট ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. ব্যবসায় স্থাপন ও পরিচালনার জন্য অর্থায়নের উৎস নির্বাচন গুরুত্বপূর্ণ কেন?

i. ভিন্ন ভিন্ন তহবিলের উৎসের খরচ ভিন্ন

ii. বিভিন্ন মেয়াদের তহবিলের সুবিধা-অসুবিধা ভিন্ন

iii. ব্যবসায়ের ব্যয় সংকুচিত করার নীতির নির্ধারণ

কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i ও iii

২৮. ব্যবসায়ী ব্যবসায়ের শুরুতে স্থায়ী বিনিয়োগের জন্য সাধারণত ব্যবহার করে—

i. ঋণকৃত তহবিল ii. নিজস্ব তহবিল

iii. অনুদানপ্রাপ্ত তহবিল

কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii

২৯. নিচের কোনটি ব্যবসায় চলাকালীন দৈনন্দিন খরচ?

i. মেশিন মেরামত ii. মেশিন ক্রয় iii. বাড়িভাড়া প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ও iii.

৩০. শেয়ার ও ঋণপত্র ইস্যু করে অর্থায়ন করেছে এরূপ একটি বাংলাদেশের কোম্পানি হলো—

i. শেভরন ii. টাটা মটরস iii. কোহিনুর কেমিক্যালস

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. i ও iii

৩১. কোনো ব্যবসায়ের অভ্যন্তরীণ তহবিল হলো—

i. মালিকের বিনিয়োগকৃত তহবিল ii. শেয়ার মূলধন

iii. ব্যবসায়ের অবণ্টিত মুনাফা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩২. ‘ঢাকা স্টক একচেঞ্জ’ হলো একটি—

i. একমালিকানা ব্যবসায় ii. অংশীদারি কোম্পানি

iii. শেয়ার ক্রয়-বিক্রয়ের বাজার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. ii গ. iii ঘ. ii ও iii.

ফিন্যান্স ও ব্যাংকিং: সঠিক উত্তর

২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. গ ২৮. খ ২৯. ঘ ৩০. গ ৩১. ঘ ৩২. গ।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল