৯ম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ ও ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা

অধ্যায়-১

প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায়-১ থেকে নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর।

১. বিনিয়োগের মাধ্যম হিসেবে দুষ্প্রাপ্য শামুক-ঝিনুকের ব্যবহার কোন যুগের বৈশিষ্ট্য।

ক. প্রাচীন খ. মধ্য গ. মোগল ঘ. আধুনিক

২. বাণিজ্য ভোক্তাদের নিকট পণ্য পৌঁছাতে সহায়তা করে থাকে—
i. স্থানগত বাধা দূর করার মাধ্যমে
ii. সামাজিক সহায়তা দানের মাধ্যমে
iii. অর্থগত বাধা দূর করা মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করেন কেন?

ক. মুনাফার আশায় খ. সম্পদ বৃদ্ধি করতে

গ. ব্যবসা বাড়াতে ঘ. কর্মসংস্থান তৈরি করতে

৪. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারাকে কয়টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে?

ক. ৫টি খ. ৩টি গ. ৭টি ঘ. ৪টি

৫. ব্যবসায়ের মধ্য যুগের নিদর্শন নয় কোনটি?

 ক. ঝিনুক ব্যবহার খ. ধাবত মুদ্রা ব্যবহার

গ. ব্যাংক ও বিমা ঘ. পাথর ব্যবহার

৬. আধুনিক ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. পাঁচ খ. তিন গ. সাত ঘ. চার

৭. শিল্পকে প্রধানত কয়ভাবে ভাগ করা হয়েছে?

ক. ৩ খ. ৫ গ. ৭ ঘ. ৪

৮. ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ করাকে কী বলে?

ক. উৎপাদন শিল্প খ. সেবা শিল্প

গ. নিষ্কাশন শিল্প ঘ. প্রজনন শিল্প

৯. রাস্তাঘাট নির্মাণ কোন শিল্পের অন্তর্গত?

ক. সেবা শিল্প খ. প্রজনন শিল্প

গ. নির্মাণ শিল্প ঘ. উৎপাদন শিল্প

১০. ব্যাংকিং কোন ধরনের শিল্প?

ক. প্রজনন শিল্প খ. উৎপাদন শিল্প

গ. সেবা শিল্প ঘ. নির্মাণ শিল্প

১১. সম্পদ সংগ্রহকরণ, পণ্যদ্রব্য ও সেবাকর্মাদি উৎপাদন ও বণ্টন এবং উৎপাদন ও বণ্টনের সহায়ক কার্যকলাপ কী উদ্দেশ্যে সম্পাদিত হয়?

ক. ব্যবসায়ের উদ্দেশ্যে খ. সমাজসেবার উদ্দেশ্যে

গ. মুনাফার উদ্দেশ্যে ঘ. সরকারের নির্দেশে

১২. পরিবহন কোন ধরনের বাধা দূর করে?

ক. স্বত্বগত খ. স্থানগত গ. অর্থগত ঘ. ঝুঁকিগত

১৩. বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব—

ক. অপরিসীম খ. অপরিহার্য

গ. অনস্বীকার্য ঘ. দিন দিন বাড়ছে

১৪. কোনো অঞ্চলের জনগণের জীবনধারা ও অর্থনৈতিক কার্যাবলিকে প্রভাবিত করে এমন সব উপাদানের সমষ্টিকে কী বলে?

ক. ব্যবসায় খ. পরিবেশ গ. সমাজ ঘ. বাণিজ্য

১৫. ব্যবসায়িক পরিবেশের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. ৪ খ. ৬ গ. ৫ ঘ. ৭

১৬. সামাজিক পরিবেশের বহির্ভূত উপাদান কোনটি?

ক. প্রাকৃতিক পরিবেশ খ. অর্থনৈতিক পরিবেশ

গ. সামাজিক পরিবেশ ঘ. রাজনৈতিক পরিবেশ

১৭. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত নয়?

ক. জাতি খ. জলবায়ু গ. ভূমি ঘ. প্রাকৃতিক সম্পদ।

ব্যবসায় উদ্যোগ: সঠিক উত্তর

অধ্যায়-১: ১. খ ২. খ ৩. ক ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. গ ৯. ক ১০. গ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. খ ১৫. খ ১৬. খ১৭. ক।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল